ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
হাজী মুহম্মদ মুহসীন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের চা-চক্র ২০২৬ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হাজী মুহম্মদ মুহসীন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘অ্যালামনাই চা-চক্র সভা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ (রবিবার) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নিচ তলায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় হলের সার্বিক উন্নয়ন এবং বর্তমান শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংগঠনের সদস্য সচিব শেখ নাসিম তাঁর বক্তব্যে বলেন, "প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। আগামী দিনে হলের আবাসন সমস্যা সমাধান এবং শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন নিশ্চিত করতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন অগ্রণী ভূমিকা পালন করবে।"
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক সাইফ সোহরাব, সদস্য সচিব শেখ নাসিম এবং ড. শরীফুল ইসলাম দুলু।
অনুষ্ঠানে হলের বিভিন্ন ব্যাচের প্রায় ২০০ জন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী উপস্থিত ছিলেন। দীর্ঘ সময় ধরে চলা এই চা-চক্র সভায় স্মৃতিচারণের পাশাপাশি হলের শিক্ষার্থীদের মানোন্নয়নে সামষ্টিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই ধরনের নিয়মিত আয়োজনের মাধ্যমে মুহসীন হলের শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও সুসংহত হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ
- জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাত করতে চান ট্রাম্প
- নতুন পে-স্কেলে কত বাড়ছে প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা?