ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
শাহসুফি সৈয়দ আহমদুল হকের ১৫তম ওফাতবার্ষিকীতে সেমিনার
নিজস্ব প্রতিবেদক: শাহসুফি সৈয়দ আহমদুল হকের ১৫তম ওফাতবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে বাংলার রুমি সৈয়দ আহমদুল হকের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ এবং আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশের যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আরসি মজুমদার আর্টস মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মো. মুমিত আল রশিদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার ও ঢাকাস্থ ইরান দূতাবাসের কালচারাল কাউন্সেলর মাহদি মৌলায়ী অরানী। ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
সেমিনারে আলোচনায় অংশ নেন দর্শন বিভাগের অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ী, সাবেক সচিব মুহাম্মদ আলকামা সিদ্দিকী, আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশের সহ-সভাপতি সৈয়দ রেজাউল করিম, পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মিলটন কুমার দেব, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের খণ্ডকালীন শিক্ষক ড. ফাদার তপন কালিমুস ডি' রোজারিও এবং আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশের কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ আব্দুল মজিদ। সহযোগী অধ্যাপক মোহাম্মদ আহসানুল হাদী স্বাগত বক্তব্য দেন।
ড. হোসেন জিল্লুর রহমান বলেন, বর্তমান বিশ্বের বিভিন্ন প্রান্তে অস্থিরতা, সংঘাত ও যুদ্ধাবস্থা বিরাজ করছে। এ পরিপ্রেক্ষিতে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মাওলানা জালালউদ্দিন রুমি ও সৈয়দ আহমদুল হকের দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক। তাঁদের অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের চিন্তা, মানবিক ভ্রাতৃত্ববোধের দর্শন ও আত্ম-উপলব্ধির শিক্ষা একটি উন্নত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তরুণ প্রজন্মের কাছে তাঁদের চিন্তাচেতনা পৌঁছে দিতে প্রথাগত স্মরণসভার বাইরে সৃজনশীল ও ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বলেন, সৈয়দ আহমদুল হকের বহুমুখী প্রতিভা ও আধ্যাত্মিক চিন্তাধারা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে এবং তাঁর কর্ম ও জীবনদর্শন নিয়ে নিয়মিত আলোচনা করতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ