ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
নিজস্ব প্রতিবেদক: ১১ দলীয় ঐক্যের চট্টগ্রাম অভিমুখী লংমার্চে ছাদখোলা গাড়িতে অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঢাকার মতিঝিলের শাপলা চত্বর থেকে লংমার্চটি শুরু হয়। এ সময় কালো রঙের একটি টয়োটা প্রাডো গাড়িতে দাঁড়িয়ে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় নাসীরুদ্দীনকে। তাঁর হাতে ছিল জাতীয় পতাকা।
এনসিপির এই নেতাকে এমন একটি বিলাসবহুল গাড়িতে দেখে অনেকের মনে প্রশ্ন ওঠে-গাড়িটি কার? এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন বলেন, ‘লংমার্চে কীভাবে যাব? এ নিয়ে গতকাল রাতে অনেকেই ফোন করে বলেছেন, আপনার তো গাড়ি নেই, কীভাবে যাবেন? তখন এক শুভাকাঙ্ক্ষী জানিয়েছেন, তিনি আমার জন্য গাড়ি নিয়ে আসছেন। আমি তাকে বলেছি, গাড়ি নিয়ে চলে আসেন।’
তবে গাড়িটি কে দিয়েছেন, তা জানাতে চাননি নাসীরুদ্দীন। তিনি বলেন, ‘কে দিয়েছেন, সেটা বলা যাবে না। তাহলে তার গাড়ি ভেঙে দিতে পারে।’
নাসীরুদ্দীন আরও বলেন, ‘ইনশাআল্লাহ, সবাই দোয়া করবেন, যাতে ভালো একটা গাড়ি কিনতে পারি।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি
- মেসির চার গোলে ইতিহাস গড়ল ইন্টার মিয়ামি