ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে যুক্তরাজ্যের লন্ডনের রেডব্রিজ থেকে ফোকস্টোনের মারমেইড বিচে দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত হয়েছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, তাদের পরিবারের সদস্য এবং শিশু-কিশোররা অংশ নেন। দিনব্যাপী আয়োজনজুড়ে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খাবার ও পুরস্কার বিতরণের ব্যবস্থা ছিল।
১৬ আগস্ট ২০২৬ লন্ডনের রেডব্রিজ থেকে ফোকস্টোনের মারমেইড বিচে এ কোচ ট্রিপের আয়োজন করা হয়। সংগঠনের কনভেনর শামিমা বেগম মিতা এবং কো-কনভেনর ব্যারিস্টার ইশরাত জাহান পল্লবীর সমন্বয়ে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য সকালের নাশতা, দুপুরের খাবার, ফল, ঝালমুড়ি, চা-নাশতা ও বিকেলের খাবারের ব্যবস্থা করা হয়। সকালের নাশতার তত্ত্বাবধানে ছিলেন মিনারা সুলতানা। দুপুরের বিরিয়ানি পরিবেশনের দায়িত্বে ছিলেন ব্যারিস্টার ইশরাত জাহান পল্লবী। অন্যান্য খাবারের ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে ছিলেন শামিমা বেগম মিতা। খাবার পরিবেশনে সহযোগিতা করেন মুহিবুজ্জামান মিহির।
মারমেইড বিচের মনোরম পরিবেশে বিভিন্ন বয়সী অংশগ্রহণকারীদের জন্য খেলাধুলার আয়োজন করা হয়। এসব কার্যক্রমের তত্ত্বাবধানে ছিলেন মাহবুব তোহা ও ঝুমুর দত্ত। সাবেক শিক্ষার্থী, পরিবারের সদস্য এবং শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
বিকেলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক ওমর ফারুক রুমি অনুষ্ঠানটি পরিচালনার পাশাপাশি সংগীত পরিবেশন করেন। অতিথি শিল্পী মিলন বিশ্বাসও সংগীত পরিবেশন করেন। এ সময় সাবেক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা সাংস্কৃতিক পর্বে অংশ নেন।
আয়োজনের শেষ পর্বে বিভিন্ন খেলাধুলার বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি অধীর রঞ্জন দাস ও সাধারণ সম্পাদক মোহাম্মদ খালেদ মিল্লাত বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পাশাপাশি একটি র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং শিশুদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতি অধীর রঞ্জন দাস অংশগ্রহণকারী, আয়োজক ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান। একই সঙ্গে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের আরও সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
সাধারণ সম্পাদক মোহাম্মদ খালেদ মিল্লাতও স্বেচ্ছাসেবক ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে একটি ট্রাস্ট ফান্ড গঠনের পরিকল্পনার কথা জানান। পাশাপাশি ভবিষ্যতে একটি কনসার্ট আয়োজনের বিষয়েও তিনি অবহিত করেন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এ কোচ ট্রিপের মধ্য দিয়ে যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও সম্প্রীতি আরও জোরদার করার সুযোগ তৈরি হয়েছে।
দিনব্যাপী এ আয়োজন বিনোদনের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করার একটি মিলনমেলায় পরিণত হয় বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- আজকের নামাজের সময়সূচি (৮ সেপ্টেম্বর)
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ফের ব্যালন ডি’অরের তালিকায় মেসি