×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’

২০২৬ সেপ্টেম্বর ০৫ ১৬:২৮:৫৯

‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার পূরণ না করায় বিএনপির কঠোর সমালোচনা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম। তাঁর অভিযোগ, সরকার গঠনের ছয় মাস অতিবাহিত হলেও বিএনপি জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, নির্বাচিত হওয়ার পর বিএনপি বারবার বলেছে, তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে। কিন্তু ছয় মাসে একটি অক্ষরও পালন করেনি। তাঁর ভাষায়, ‘তারা নায়ক হতে পারত, কিন্তু তারা এখন ভিলেনে পরিণত হয়েছে।’

তিনি অভিযোগ করেন, বিএনপি তাদের ৩১ দফার প্রথম দফার সঙ্গে বেইমানি করে জাতীয় আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়াচ্ছে। পার্লামেন্টে প্রধান বিরোধী দলের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, সংসদে বিরোধী দলও তাদের যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে।

সরকারের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে সাবেক চিফ প্রসিকিউটর আরও বলেন, ‘আমরা এই সরকারের বিরুদ্ধে নই। দেশের স্বার্থে দরকার হয় আবারও বিএনপিকে নির্বাচিত করব, তাও আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করুন।’

জাতীয় সংস্কার ও জুলাই সনদের ওপর জনগণের যে আস্থা ছিল, তা রক্ষায় দ্রুত আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত