ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
ঢাবি অ্যালামনাইয়ের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকারের প্রতি শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (DUAA) সাবেক মহাসচিব ও বিশিষ্ট সংগঠক রঞ্জন কর্মকারের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন অ্যাসোসিয়েশনের সদস্যরা।
আজ শনিবার সকাল ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রাঙ্গণে তাঁর মরদেহ আনা হলে সেখানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। এ সময় অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ফুল দিয়ে এই গুণী সংগঠকের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সিনিয়র সদস্য সৈয়দ আমিনুর রহমান মাইকেল, বায়েজীদ বোস্তামী, গোপাল চন্দ্র দেবনাথসহ সংগঠনের অন্যান্য সদস্য।
এর আগে গত বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রঞ্জন কর্মকার।
শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত নেতৃবৃন্দ তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রয়াত রঞ্জন কর্মকার ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দুই মেয়াদে মেম্বার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া সংগঠনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)