ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক: মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন (ডুয়া)।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে সংগঠনের আহবায়ক শামসুজ্জামান দুদু এবং সদস্য সচিব এ টি এম আব্দুল বারী ড্যানীর নেতৃত্বে ডুয়া’র একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় সংগঠনের নেতারা বলেন, বায়ান্নর ভাষা আন্দোলনের মহান শহীদদের আত্মত্যাগের মাধ্যমেই আজ আমরা মাতৃভাষায় কথা বলতে পারছি। এই চেতনাকে ধারণ করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এই সংগঠন দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। তারা নতুন প্রজন্মের কাছে একুশের প্রকৃত চেতনা ও আদর্শ ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সদস্য সৈয়দ আমিনুর রহমান (মাইকেল), সদস্য ব্যারিস্টার নাসিরুদ্দিন আহমেদ, নিলুফার চৌধুরি মনি, শিরিন সুলতানা, বায়জিদ বোস্তামি এবং রশিদ আহমেদ মামুন।
উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবারও অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালন করছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন (ডুয়া)।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?