ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
নতুন আইজিপি আলী হোসেনকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিযুক্ত হওয়ায় মো. আলী হোসেন ফকিরকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া)।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে ডুয়ার আহ্বায়ক শামসুজ্জামান দুদু এবং সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী এই অভিনন্দন জানান এবং তাঁর নতুন কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।
বিবৃতিতে শামসুজ্জামান দুদু ও আবদুল বারী ড্যানী বলেন, বিসিএস ১৫তম ব্যাচের এই চৌকস কর্মকর্তার হাত ধরে বাংলাদেশ পুলিশে এক নতুন যুগের সূচনা হবে। তাঁর নেতৃত্বে বাহিনীতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং পেশাদারিত্ব আরও শক্তিশালী হবে বলে ‘ডুয়া’ পরিবার গভীরভাবে বিশ্বাস করে। বিশেষ করে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে তাঁর অভিজ্ঞতা অনন্য ভূমিকা রাখবে।
বিবৃতিতে নেতৃদ্বয় আরও উল্লেখ করেন, পুলিশের এই শীর্ষ পদে মো. আলী হোসেন ফকিরের মতো একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তার নিয়োগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থীর জন্য অত্যন্ত গর্বের বিষয়।
উল্লেখ্য, মো. আলী হোসেন ফকির ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমানে তিনি ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া)-এর কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত