ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক: মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) আহবায়ক শামসুজ্জামান দুদু এবং সদস্য সচিব এ টি এম আব্দুল বারী ড্যানী। দিবসটি উপলক্ষ্যে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বাণীতে তারা এই শ্রদ্ধা জ্ঞাপন করেন।
বাণীতে নেতৃবৃন্দ ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিকে বাঙালির জাতীয় জীবনের এক অবিস্মরণীয় দিন হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরসহ নাম না জানা অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রাণের ভাষা বাংলা। তাদের এই আত্মত্যাগ বিশ্বজুড়ে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
শামসুজ্জামান দুদু ও এ টি এম আব্দুল বারী ড্যানী তাদের বিবৃতিতে ভাষা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ভূমিকার কথা গর্বভরে স্মরণ করেন। তারা উল্লেখ করেন, আমাদের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল ভাষা আন্দোলনের সূতিকাগার। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের আপসহীন সংগ্রাম ও রাজপথের সাহসী ভূমিকাই পরবর্তীতে স্বাধিকার আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের পথ প্রশস্ত করেছিল।
নেতৃবৃন্দ বাণীতে আরও বলেন, একুশ আমাদের অহংকার, একুশ আমাদের মাথা নত না করার শিক্ষা দেয়। ভাষা আন্দোলনের সেই অবিনাশী চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিতে হবে।
সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন এবং শুদ্ধ চর্চার ওপর গুরুত্বারোপ করে ডুয়া নেতৃবৃন্দ দেশ-বিদেশে অবস্থানরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল অ্যালামনাইসহ সর্বস্তরের মানুষকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানান এবং শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)