×

ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

ভাইভায় বিশেষ নম্বর নিয়ে মুখ খুললেন পানিসম্পদমন্ত্রী

২০২৬ সেপ্টেম্বর ১২ ১৫:৫৮:১৮

ভাইভায় বিশেষ নম্বর নিয়ে মুখ খুললেন পানিসম্পদমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: চাকরির ভাইভায় বিশেষ নম্বর দিয়ে কাউকে পাশ করিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা বর্তমান সরকারের নেই বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, প্রচলিত নিয়ম অনুযায়ী মেধার মূল্যায়ন করা হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ফল সেমিস্টারে ফ্রেশার্স অরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, শুধু চাকরি বা পুঁথিগত বিদ্যা সবকিছু নয়। দেশকে কিছু দেওয়ার জন্য কাজ করতে হবে। শিক্ষার পাশাপাশি নৈতিকতা অর্জন করতে হবে। একটি শ্রেণি সামাজিক যোগাযোগমাধ্যমে অপব্যাখ্যা ছড়াচ্ছে। এতে জনগণ ও সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার যাতে না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।

পদ্মা ব্যারেজ ও তিস্তা মহাপরিকল্পনা সরকার হাতে নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ প্রকল্পগুলো দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত