ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ডাকসুর বর্ষপূর্তিতে নিয়মিত নির্বাচন চাইলেন ভিপি সাদিক
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের এক বছর পূর্ণ হয়েছে বুধবার (৯ সেপ্টেম্বর)। ২০২৫ সালের এই নির্বাচনের বর্ষপূর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে বিদায়ী বার্তা দিয়েছেন ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম।
শিক্ষার্থীদের আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তনের ধারা অব্যাহত রাখতে নিয়মিত ডাকসু নির্বাচন নিশ্চিত করার বিষয়ে শিক্ষার্থীদের সরব থাকার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে সর্বাবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন ডাকসু ভিপি।
গত বছরের ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ ২৮টি পদের মধ্যে ২৩টিতে জয় পায়।
চিঠিতে যা লিখলেন ডাকসু ভিপি
চিঠির শুরুতে সাদিক কায়েম লেখেন, ‘প্রিয় শিক্ষার্থীবন্ধু, আসসালামু আলাইকুম। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষায় অনুষ্ঠিত নিয়মতান্ত্রিক ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের এক বছর পূর্ণ হলো আজ।’
তিনি লেখেন, ‘নানা অসহযোগিতা ও সীমাবদ্ধতা পেরিয়ে আপনাদের অকৃত্রিম সমর্থন ও ভালোবাসায় বিগত এক বছরে আমরা শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা নিয়োজিত রেখেছি।’
ক্যাম্পাসের পরিবেশ নিয়ে তিনি বলেন, ‘বাধাবিপত্তি ও আঘাত সয়ে আমরা ক্যাম্পাসে শান্তি ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করেছি। বন্ধ হয়েছে গণরুম-গেস্টরুমের মতো দীর্ঘদিনের নিপীড়নমূলক সংস্কৃতি ফেরার পথ।’
চিঠিতে গত এক বছরে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনের কথাও তুলে ধরেন ডাকসু ভিপি। তিনি লেখেন, ‘একই সঙ্গে পরিবহণ, উচ্চশিক্ষা ও গবেষণায় উদ্বুদ্ধকরণ কার্যক্রম, স্কিল ডেভেলপমেন্ট, স্বাস্থ্যসেবা, হলে পড়াশোনার পরিবেশ উন্নয়নসহ প্রতিটি ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেছে ইতিবাচক রূপান্তরের সূচনা।’
শিক্ষার্থীদের ভূমিকার কথা উল্লেখ করে সাদিক কায়েম বলেন, ‘গণতান্ত্রিক ও শিক্ষার্থীবান্ধব শান্তিপূর্ণ স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণের এই অগ্রযাত্রায় আপনারা প্রত্যেকেই একজন গর্বিত অংশীদার।’
সবশেষে তিনি লেখেন, ‘ডাকসুর এক বছরের পথচলায় পাশে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ও উষ্ণ অভিনন্দন। নিয়মিত ডাকসু নির্বাচন ও ক্যাম্পাসের ইতিবাচক পরিবর্তনের ধারাবাহিকতা বজায় থাকুক, সেই প্রত্যাশায়..’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?