ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মিসরের প্রতিবাদ: বাংলাদেশিদের জন্য ভিসা নিষেধাজ্ঞা জারি হয়নি
বাংলাদেশি নাগরিকদের জন্য মিসরের ভিসা প্রদান স্থগিত কিংবা নিষিদ্ধ করার কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। আজ মঙ্গলবার (১৫ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ঢাকাস্থ মিসরীয় দূতাবাস।
বাংলাদেশি নাগরিকদের ভিসা বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে দূতাবাস ঢাকার একটি পত্রিকায় প্রকাশিত ‘উপসাগর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া, কেন বাংলাদেশিরা ভিসা অস্বীকারের সম্মুখীন হচ্ছে’- শীর্ষক নিবন্ধের তীব্র প্রতিবাদ জানিয়েছে। তারা জানিয়েছে, ওই প্রতিবেদন ইঙ্গিত করে যে মিসর বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে, যা সঠিক নয়।
মিসরীয় দূতাবাস জানিয়েছে, তাদের নির্ধারিত নির্দেশিকা অনুযায়ী ভিসা আবেদন প্রক্রিয়া স্বাভাবিকভাবে চালু রয়েছে। বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রদানে কোনো আনুষ্ঠানিক স্থগিতাদেশ বা নিষেধাজ্ঞা জারি করা হয়নি।
এছাড়া আবেদনকারী ও সাধারণ মানুষের মধ্যে অপ্রয়োজনীয় বিভ্রান্তি ও উদ্বেগ সৃষ্টি করতে পারে এমন ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে দূতাবাস। একই সঙ্গে কোনো প্রতিবেদন প্রকাশের আগে সরকারি সূত্র থেকে তথ্য যাচাই করার অনুরোধও জানিয়েছে তারা।
বিবৃতিতে আরও জানানো হয়, ‘দূতাবাস সব ভ্রমণকারী এবং আবেদনকারীদের সঠিক তথ্যের জন্য সরকারি সূত্রের ওপর নির্ভর করতে উৎসাহিত করে। যেকোনো জিজ্ঞাসার জন্য দূতাবাসের কনস্যুলার বিভাগের সাথে যোগাযোগ করতে অনুরোধ করেছে মিসর দূতাবাস।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ