ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ: অর্থনীতি ও বাণিজ্যে নতুন চ্যালেঞ্জ
তিন দিনের বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা শেষে দেশে ফিরেই আজ বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সংবাদ সম্মেলন করবেন। সংবাদ সম্মেলনের আগে তিনি দেশের অর্থনীতিবিদ ও শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেছেন।
আজ সোমবার পৌনে ৪টার দিকে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শুরু হয়ে এখন পর্যন্ত চলছে।
র্যাপিডের চেয়ারম্যান ড. আব্দুর রাজ্জাক, পলিসি এক্সচেঞ্জার চেয়ারম্যান ড. মাশরুর রিয়াজ, আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষক মোস্তফা আবিদ খান, মেট্রোপলিটন চেম্বারের সাবেক সভাপতি নাসিম মঞ্জুর, বাংলাদেশ চেম্বার এর সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী, তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি সভাপতির মাহমুদ হাসান খান বাবু, নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ।
সংবাদ সম্মেলনের জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে, আজ বিকেল ৪টা ৩০ মিনিটে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
শুল্ক আলোচনার দ্বিতীয় দফার শেষ দিন ছিল ১১ জুলাই। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত আলোচনায় কিছু বিষয়ে সমঝোতা হয়েছে, তবে বেশ কিছু বিষয় এখনও নিষ্পত্তি হয়নি। তাই চূড়ান্ত কোনো চুক্তি এখনো হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক