ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
সংসদে উচ্চকক্ষ গঠনে জাতীয় ঐকমত্য কমিশনের নতুন প্রস্তাব
জাতীয় সংসদে উচ্চকক্ষ গঠন সংক্রান্ত আলোচনায় নতুন প্রস্তাব পেশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সর্বশেষ প্রস্তাব অনুযায়ী, উচ্চকক্ষে মোট ৭৬টি আসন থাকবে এবং এসব আসনের সদস্যরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবেন।
সোমবার (১৪ জুলাই) অনুষ্ঠিত দ্বিতীয় দফার সংলাপের ১৩তম দিনের অধিবেশনে এই প্রস্তাব উত্থাপন করা হয়। অধিবেশনে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেতারা অংশ নেন।
প্রস্তাবে বলা হয়েছে, দেশের প্রতিটি জেলা ও প্রতিটি সিটি করপোরেশন এলাকাকে উচ্চকক্ষের জন্য পৃথক একটি আঞ্চলিক নির্বাচনী এলাকা হিসেবে বিবেচনা করা হবে। ফলে দেশের ৬৪টি জেলা ও ১২টি সিটি করপোরেশন মিলিয়ে মোট ৭৬টি আসনে সাধারণ ভোটারদের সরাসরি ভোটে প্রতিনিধি নির্বাচন করা হবে।
এছাড়া প্রস্তাবে উল্লেখ করা হয়, জাতীয় সংসদ (নিম্নকক্ষ) এবং প্রস্তাবিত উচ্চকক্ষের নির্বাচন একযোগে অনুষ্ঠিত হবে।
এর আগে সংবিধান সংস্কার কমিশন বাংলাদেশে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের সুপারিশ করেছিল। তারা প্রস্তাবিত উচ্চকক্ষের নাম রেখেছিল ‘সিনেট’। সেই সুপারিশে বলা হয়েছিল সিনেট আইনি প্রস্তাব যাচাই-বাছাই এবং নির্বাহী কর্তৃত্বের ওপর নজরদারির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)