ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিচার শুরু
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৬ জনকে হত্যার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আট পুলিশের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (১৪ জুলাই) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।
এর আগে গত ৫ আগস্ট রাজধানীর চানখাঁরপুলে ছাত্র-জনতার আন্দোলনের সময় ৬ জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য এ দিন নির্ধারণ করা হয়।
আদালতে এদিন চারজন গ্রেপ্তারকৃত আসামিকে হাজির করা হয়। তারা হলেন- শাহবাগ থানার বরখাস্তকৃত পরিদর্শক মো. আরশাদ হোসেন এবং কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম।
এই ঘটনায় অভিযুক্ত অন্যরা হলেন—ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার মো. শাহ আলম ও মো. আখতারুল ইসলাম এবং সাবেক সহকারী কমিশনার মো. ইমরুল ইসলাম। এদের মধ্যে চারজন পলাতক রয়েছেন।
গত ২০ এপ্রিল এই ঘটনায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করে যা এদিন আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়। এর আগে ২৫ মে ট্রাইব্যুনাল ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়। ৩ জুন পলাতকদের হাজির করতে বাংলা ও ইংরেজি দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয় এবং শুনানির পরবর্তী তারিখ ধার্য হয় ২২ জুন।
উল্লেখ্য, গত জুলাই-আগস্টে রাজধানীর চানখাঁরপুলে ছাত্র-জনতার আন্দোলনে আর্মড পুলিশ ব্যাটালিয়নের গুলিতে আনাস নামের এক শিক্ষার্থীসহ ৬ জন নিহত হন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা