ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
সারা দেশে শুরু হচ্ছে চিরুনি অভিযান
সারা দেশে শিগগিরই শুরু হচ্ছে বিশেষ বা চিরুনি অভিযান—এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং চিহ্নিত সন্ত্রাসী ও অপরাধীদের ধরতে এ অভিযান পরিচালিত হবে বলে জানান তিনি।
আজ রবিবার (১৩ জুলাই) রাজধানীতে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যেকোনো কার্যক্রম কঠোরভাবে দমন করবে। খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী ও শিশু নির্যাতন, মাদক চোরাচালান, মব সহিংসতাসহ সব ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে পরিস্থিতি বিবেচনায় সরকার এখন আরও কঠোর অবস্থানে যেতে বাধ্য হচ্ছে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “প্রয়োজনে চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে আজ থেকেই শুরু হতে পারে বিশেষ বা চিরুনি অভিযান। এই কার্যক্রমে সাধারণ জনগণসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, সরকার চায় দেশের প্রতিটি নাগরিক নিরাপদে ও শান্তিতে বসবাস করুক। তাই সমাজে অপরাধ দমনে কাউকে ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে প্রয়োজনে বিশেষ অভিযান দীর্ঘ সময় চালানো হবে বলেও ইঙ্গিত দেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ