ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ঢাবির ২০১৮-১৯ সেশনের অছাত্ররা হতে পারবেন না ভোটার-প্রার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ২০১৮-১৯ সেশনকে রাখার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সব ছাত্রসংগঠন। এবার এই বিষয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এই সেশনের যাদের ছাত্রত্ব নেই তারা নির্বাচনে প্রার্থী কিংবা ভোটার হতে পারবেন না।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানায় নির্বাচন কমিশন।
রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, এই সেশনকে নির্বাচনে সুযোগ দেয়ার বিষয়ে সকল ছাত্রসংগঠন দাবি জানিয়েছিল। আমরাও এটিকে সাদরে গ্রহণ করেছিলাম। কিন্তু এর ফলে পরবর্তীতে আইনি জটিলতা তৈরি হতে পারে।
তিনি বলেন, যাদের ছাত্রত্ব নেই তাদেরকে যদি নির্বাচন করার সুযোগ দেয়া হয় তাহলে এর বিরুদ্ধে যেকেউ আদালতে গিয়ে রিট করতে পারে। এতে করে নির্বাচন আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
অধ্যাপক গোলাম রব্বানী বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টার কাছে আইনি বিষয়ে জানতে চেয়েছি। তিনি জানিয়েছেন, ‘আইনের বাইরে যাওয়া ঠিক হবে না।’ সে অনুযায়ী আমরা এই সেশনকে রাখতে পারছি না। তবে এই সেশনের যাদের ছাত্রত্ব রয়েছে তারা নির্বাচনে প্রার্থী কিংবা ভোটার হতে পারবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)