ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
সোহাগ হ-ত্যা নিয়ে অপপ্রচারে নেমেছে ভারতীয় মিডিয়া
গত ৯ জুলাই রাজধানী ঢাকার মিটফোর্ড হাসপাতাল এলাকায় সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনা আপামর জনসাধারণের ভিত নাড়িয়ে দেয়। বর্বর এই হত্যাকাণ্ডে উত্তাল হয়ে ওঠে দেশ। তবে এ ঘটনা নিয়ে অপপ্রচার চালাচ্ছে ভারতীয় মিডিয়া।
সোহাগের এই হত্যাকাণ্ডের ঘটনাকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে প্রচার করেছে ভারতীয় কিছু মিডিয়া। এর মধ্যে অন্যতম হলো সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। তারা সোহাগকে হিন্দু ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছে।
এছাড়া প্রতিবেদনে হিন্দু ধর্মাবলম্বীদের বিক্ষোভের একটি পুরনো ছবি ব্যবহার করা হয়েছে।
এর আগে, গত ৯ জুলাই সোহাগকে বাসা থেকে ডেকে নিয়ে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা হয়। এই পুরো ঘটনার ভিডিও ফুটেজ সিসিটিভিতে ধারণ করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি তাকে নির্মমভাবে মারধর করার পর কুপিয়ে মাটিতে ফেলে দেয়। এরপর দুই যুবক তার নিথর দেহ রাস্তায় টেনে নিয়ে এসে একের পর এক লাথি, ঘুষি ও বুকের ওপর লাফিয়ে তার ওপর বর্বরতা চালায়। পরে তার মাথা ও শরীরে বড় বড় পাথর ছোড়া হয়। ঘটনাস্থলে শত শত মানুষ থাকা সত্ত্বেও কেউ এগিয়ে আসেননি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)