ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
বিটকয়েনের সর্বোচ্চ দামে নতুন ইতিহাস
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন রেকর্ড গড়ে নতুন উচ্চতায় পৌঁছেছে। ১৩ জুলাই সোমবার প্রথমবারের মতো এর মূল্য ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার ছাড়িয়েছে। যা বিটকয়েনের ইতিহাসে সর্বোচ্চ মূল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
এশিয়ান ট্রেডিং সেশনে বিটকয়েনের দাম সর্বোচ্চ ১ লাখ ২১ হাজার ২০৭ ডলারের কাছাকাছি পৌঁছায় এবং পরে তা কমে ১ লাখ ২০ হাজার ৮৫৬ ডলারে স্থিত হয়। বছরের শুরু থেকে এ পর্যন্ত বিটকয়েনের দাম প্রায় ২৯ শতাংশ বেড়েছে।
বিশ্লেষকদের মতে, এই ঊর্ধ্বগতির পেছনে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ডিজিটাল সম্পদ খাতে বেশ কিছু আইনি সংস্কারের প্রস্তাব নিয়ে আলোচনায় বসেছে যা বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি করেছে। পাশাপাশি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে 'ক্রিপ্টো প্রেসিডেন্ট' হিসেবে ঘোষণা করে এই খাতের জন্য সহায়ক নীতির পক্ষে অবস্থান নিয়েছেন যা বাজারে আস্থাকে আরও শক্তিশালী করেছে।
বিনিয়োগ সংস্থা ব্ল্যাকরকের স্পট বিটকয়েন ইটিএফ-এ বর্তমানে সাত লাখেরও বেশি বিটকয়েন রয়েছে। বড় বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাজারে স্থিতিশীলতা ও বিশ্বাস বৃদ্ধিতে ভূমিকা রাখছে।
ক্রিপ্টো বিশ্লেষকদের মতে, বিটকয়েনের এই নতুন রেকর্ড বাজারকে ১ লাখ ৫০ হাজার ডলারের লক্ষ্যপানে এগিয়ে নিচ্ছে। দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও ব্লকচেইনভিত্তিক তথ্য বিশ্লেষণও এই প্রবণতাকে সমর্থন করছে।
বর্তমানে বিটকয়েনের বাজারমূল্য প্রায় ২.৫ ট্রিলিয়ন মার্কিন ডলার। দ্বিতীয় অবস্থানে থাকা ইথারও ঊর্ধ্বমুখী। এর মূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৪৮ ডলারের কাছাকাছি। পুরো ক্রিপ্টো বাজারের সম্মিলিত মূল্য বর্তমানে প্রায় ৩.৭৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।
তথ্য : রয়টার্স, দ্য ইকোনমিক টাইমস
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ২য় ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- ফের ভূমিকম্পে কাঁপল দেশ
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- এক মাসেও অফিস মেলেনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের
- ঢাবির ক্ষণিকা বাস দু/র্ঘটনায় আ/হত ৮ শিক্ষার্থী
- ৮,০০০ টাকা করে বৃত্তি দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- বিশ্ববাজারে তেলের দামে বড় পতন