ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
এজেন্ট ব্যাংকিং: আউটলেট কমেছে, বেড়েছে লেনদেন
জনপ্রিয়তা বাড়লেও এজেন্ট ব্যাংকিং কার্যক্রমে কিছুটা ভিন্নতা দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্যে দেখা গেছে, আমানত, ঋণ, হিসাবসংখ্যা এবং লেনদেনের পরিমাণ বৃদ্ধি পেলেও কমেছে এজেন্ট ও আউটলেটের সংখ্যা।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর শেষে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে পরিচালিত হিসাবের সংখ্যা ছিল ২ কোটি ৪০ লাখ ৭৮ হাজার ২৩০টি। ২০২৫ সালের মার্চ শেষে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৪৬ লাখ ৬৮ হাজার ২৫৫টি। অর্থাৎ, তিন মাসে নতুন করে যুক্ত হয়েছে ৫ লাখ ৯৪ হাজার ৩৯০টি হিসাব।
একই সময়ে আমানতের পরিমাণ বেড়েছে ৮৪৭ কোটি ১৩ লাখ টাকা। ২০২৪ সালের ডিসেম্বর শেষে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে মোট আমানতের পরিমাণ ছিল ৪১ হাজার ৯৫৫ কোটি ১৪ লাখ টাকা। ২০২৫ সালের মার্চ শেষে যা দাঁড়ায় ৪২ হাজার ৬৩২ কোটি ৯৫ লাখ টাকা।
লেনদেনের দিক থেকেও ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তিন মাসে লেনদেন বেড়েছে ৫ হাজার ৭৩৬ কোটি টাকা। ২০২৪ সালের ডিসেম্বর শেষে লেনদেনের পরিমাণ ছিল এক লাখ ৩৫ হাজার ৩১৫ কোটি টাকা, যা মার্চ শেষে পৌঁছায় এক লাখ ৪১ হাজার ৫১ কোটি টাকায়।
এজেন্ট ব্যাংকিংয়ের ঋণ বিতরণ খাতে ইতিবাচক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, ২০২৪ সালের ডিসেম্বর শেষে যেখানে এ খাতে ঋণের পরিমাণ ছিল ১০ হাজার ১১১ কোটি ৮০ লাখ টাকা, ২০২৫ সালের মার্চ শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৪৬৭ কোটি ১৫ লাখ টাকায়। অর্থাৎ তিন মাসে ঋণের স্থিতি বেড়েছে ৩৫৫ কোটি ৩৫ লাখ টাকা।
প্রবাসী আয়ের ক্ষেত্রেও এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে প্রবাহ বাড়ছে। ২০২৫ সালের মার্চ পর্যন্ত এই প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশে এসেছে এক লাখ ৭ হাজার ৩৩ কোটি ৯০ লাখ টাকা। আগের তিন মাসের তুলনায় এই আয় বেড়েছে ৭ হাজার ৭৩১ কোটি ৯৫ লাখ টাকা।
তবে এসব ইতিবাচক অগ্রগতির বিপরীতে কিছু নেতিবাচক দিকও উঠে এসেছে। তিন মাসে এজেন্টের সংখ্যা ১৮১টি এবং আউটলেটের সংখ্যা ২২৫টি হ্রাস পেয়েছে। ২০২৪ সালের ডিসেম্বর শেষে এজেন্টের সংখ্যা ছিল ১৬ হাজার ১৯টি, যা ২০২৫ সালের মার্চে নেমে আসে ১৫ হাজার ৮৩৮টিতে। একই সময়ে আউটলেটের সংখ্যা ২১ হাজার ২৪৮টি থেকে কমে দাঁড়ায় ২১ হাজার ২৩টিতে।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় সহজ ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এজেন্ট ব্যাংকিং চালু করা হয়েছিল। এখন এটি একটি জনপ্রিয় ও কার্যকর প্ল্যাটফর্মে রূপ নিয়েছে, যেখানে গ্রাহকরা শুধু সঞ্চয়ই নয়, সহজে ঋণ সুবিধাও পাচ্ছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- বাংলাদেশে যেসব চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ২০২৬
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব