ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ক্ষমা চাইতে দৈনিক যুগান্তরকে আইনি নোটিশ
রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যাকাণ্ডে দেশজুড়ে চলছে ক্ষোভ, বিক্ষোভ ও নিন্দার ঝড়। এ ঘটনার পর দৈনিক যুগান্তর “সোহাগ হত্যার নেপথ্যে বিএনপি নেতা ইসহাকের চাঁদার লোভ” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।
তবে এই প্রতিবেদনে বিএনপিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের অভিযোগ তুলে দৈনিক যুগান্তরের সম্পাদকের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। এ দাবিতে তিনি পত্রিকাটিকে ৫ দিনের সময় বেঁধে দিয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন।
সোমবার (১৩ জুলাই) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
তিনি বলেন, “গত বুধবার একটি অনাকাঙ্ক্ষিত ও নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সহ দেশের প্রতিটি সচেতন নাগরিক নিন্দা জানিয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ দ্রুত প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।”
তবে দুঃখজনক হলো- যুগান্তর পত্রিকা সরাসরি বিএনপিকে জড়িয়ে একটি নিউজ করেছে। অথচ পুলিশ-প্রশাসনের প্রাথমিক তদন্তে ব্যবসায়ীক দ্বন্দ্বে এই নির্মম হত্যাকাণ্ড ঘটেছে।
কিন্তু ওই রিপোর্টে এসেছে বিএনপির চাঁদাবাজির জন্য এই ঘটনা ঘটেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত