ঢাকা, রবিবার, ৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩
১৪ জুলাই আবার রাজপথে নামবে ঢাবির নারী শিক্ষার্থীরা
স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে চব্বিশের ১৪ জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের হল থেকে যেভাবে বের হয়েছিল আগামীকাল জুলাইয়ের প্রথমবার্ষিকী উপলক্ষ্যে তারই পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে।
রবিবার (১৩ জুলাই) বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানায়। পাশাপাশি তিনদিন ব্যাপী অনুষ্ঠানের কর্মসূচি সম্পর্কে জানানো হয়।
সংবাদ সম্মেলনে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জুলাই এর বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা মাসব্যাপী প্রতিটি হল, ইন্সটিটিউটে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করেছি। তার-ই ধারাবাহিকতায় আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় আমাদের সবচেয়ে বড় প্রোগ্রামটি আয়োজিত হবে।
জুলাইয়ে নারীদের অবদান স্মরণ করে সমাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত নারী মুখ এবং মা-দের নিয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠানটি শুরু হবে। স্কুল-কলেজের ছেলেমেয়েরা ও থাকবে, তারা তাদের স্মৃতিচারণ করবে। পাশাপাশি জুলাইয়ের উপর নির্মিত বিভিন্ন ডকুমেন্টারি প্রদর্শন করা হবে। এরপর প্রায় দুই হাজার দুইশো ড্রোনের মাধ্যমে লেজার শো প্রদর্শন হবে।
কোষাধ্যক্ষ বলেন, এরপর রাত বারোটায় আমাদের মেয়েরা তাদের হল থেকে ঐতিহাসিক ১৪ জুলাইয়ে যেভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে হলের গেট ভেঙে বেরিয়েছিল, সেই ঘটনার রিক্রিয়েট করবে। তারা হল থেকে থালা-বাটি বাজাতে বাজাতে আবার রাজপথে নামবে।
এরপরের দিন, অর্থাৎ ১৫ জুলাই (সোমবার) ভিসি চত্বরে এলইডি ওয়ালে জুলাইয়ের আহতদের ভয়াবহ অভিজ্ঞতা ভিডিয়ো চিত্রের মাধ্যমে প্রদর্শন করা হবে। বুধবার (১৭ জুলাই) অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবদান নিয়ে চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার বিষয়ে প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, ১৪ জুলাই বিকেল ৪টা থেকে ১৫ জুলাই সকাল ৭টা পর্যন্ত টিএসএসি ও আশেপাশের এলাকায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। গাড়ি পার্কিংয়ের জন্য বাংলাদেশ শিশু অ্যাকাডেমি, ঢাবি কেন্দ্রীয় খেলার মাঠ এবং জাতীয় জাতীয় জাদুঘর প্রাঙ্গণ।
এসময় সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আনসার, পুলিশ, সেনাবাহিনী সহ বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও রোভার স্কাউটরা নিযুক্ত থাকবে। অনুষ্ঠান শেষে নারী শিক্ষার্থীদের নিরাপদে বাসায় পৌঁছানোর জন্য দুটি বাস থাকবে। পাশাপাশি, ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল ১৪ তারিখ ৫টা থেকে বন্ধ থাকবে বলে জানান প্রক্টর সাইফুদ্দিন আহমদ।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম-সদস্য সচিব মিজানুর রহমান বলেন, ড্রোন শো এর জন্য চায়না থেকে আমরা অপারেটর এবং ২২০০ ড্রোন এনেছি। হাতিরঝিল ও সংসদ ভবনে আমরা সামনের দিনগুলোতে এমন আরো অনুষ্ঠান আয়োজন করবো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- বিকালে আসছে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- বিমান বাংলাদেশের নতুন পরিচালক নাসির উদ্দিন অসীমকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- আর্থিক প্রতিবেদনে নয়ছয়: ৩ অডিট ফার্ম ও ৪ অডিটর নিষিদ্ধ
- জাপানের মেক্সট স্কলারশিপে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন শুরু