ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
এবার মাঠে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শনিবার (১২ জুলাই) দুপুর থেকে রাজধানী ঢাকাসহ সিলেট ও চট্টগ্রামের শিক্ষার্থীরা এই প্রতিবাদে অংশ নেবেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন ‘প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ (পুসাব)’-এর অফিসিয়াল ফেসবুক পেজে শনিবার সকালে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
ফেসবুক পোস্টে জানানো হয়েছে, রাজধানীর রামপুরা ব্রিজ, বসুন্ধরা গেট, উত্তরা বিএনএস, আশুলিয়ার খাগান এলাকা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ও আইইউবির সামনের সড়ক, ড্যাফোডিল, মিরপুর-১০, নর্দার্ন, সাউথইস্ট ও উত্তরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন স্থানে নির্ধারিত সময়ে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হবে।
ঢাকার বাইরে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ধ্যা ৬টায় এবং চট্টগ্রামের নিউমার্কেট চত্বরে বিকেল ৩টায় শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষাঙ্গন ও আশপাশের এলাকায় সন্ত্রাস, হুমকি ও চাঁদাবাজির সাম্প্রতিক ঘটনার প্রতিবাদেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর