ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
১৪ ও ১৫ জুলাই ঢাবিতে যানবাহন ও বহিরাগত প্রবেশে জরুরি নির্দেশনা
আগামী ১৪ এবং ১৫ জুলাই জুলাই বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারই প্রেক্ষিতে এই দুইদিন ক্যাম্পাসে যানবাহন এবং বহিরাগতদের প্রবেশে নতুন নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জুলাই বিপ্লবকে উপজীব্য করে ছাত্র-জনতার অভ্যুত্থান ও আত্মত্যাগকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে আগামী ১৪ জুলাই-২০২৫ তারিখ "উইমেন্স-ডে" উপলক্ষ্যে এক সাংস্কৃতিক অনুষ্ঠান কেন্দ্রীয় শহিদ মিনারে সন্ধ্যা ৬.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে যোগদানের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের শাহবাগ, পলাশী ও দোয়েল চত্বর প্রবেশপথ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে; তবে কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না।
নির্দেশনায় আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ১৪ জুলাই ২০২৫ তারিখ বিকাল ৪.০০টা থেকে পরবর্তী দিন ১৫ জুলাই ২০২৫ সকাল ৭.০০টা পর্যন্ত অন্যান্য প্রবেশপথগুলোতে (শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেত) বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবায় নিয়োজিত গাড়ি (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের গাড়ী) ব্যতীত অন্য কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।
বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের উক্ত সময়ে নিজ নিজ পরিচয়পত্র সাথে রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা