ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
কেউ কেউ শুধু ক্ষমতা চায়: নাহিদ ইসলাম
গণ-অভ্যুত্থানের পরে আমরা রাষ্ট্র সংস্কার করতে চেয়েছি, কিন্তু আমাদের সে আহ্বানে সবাই সাড়া দেয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, "কেউ কেউ শুধু ক্ষমতা চায়, দ্রুত নির্বাচন চায়, সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয়।"
এনসিপির জুলাই পদযাত্রার ১৩তম দিনে আজ রোববার (১৩ জুলাই) পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভায় তিনি এসব কথা বলেন।
দুর্নীতিমুক্ত সমাজ ও বৈষম্য দূর করতে হবে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, "আমরা আহ্বান করেছিলাম, গণ-অভ্যুত্থানের পর আমরা যে সরকার পেয়েছি, এই সরকারকে আমরা সহযোগিতা করি। দেশটাকে নতুন করে গড়ে তুলি। আমরা বলেছি, সংস্কার লাগবে, আওয়ামী লীগের বিচার করতে হবে।"
জুলাই আন্দোলনে সাধারণ মানুষের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, "বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই বিপ্লবের আন্দোলন সূত্রপাত ঘটিয়েছিল। পরে সাধারণ মানুষ, শ্রমিক, শিক্ষক—সব নাগরিক এই আন্দোলনে অংশ নেয়। সেদিন সাহসী সন্তানেরা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। আমরা সে সব শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। গত ১৬ বছর ধরে জোর করে ক্ষমতায় টিকে ছিল। শেখ হাসিনার সরকার গুম-খুন, নির্যাতন, দুর্নীতি-লুটপাট ভোটাধিকার হরণ এমন কোনো অপকর্ম নেই, যা তারা করেনি। তিন-তিনবার এ দেশের মানুষ ভোট দিতে পারেনি। তাই মানুষ প্রতিবাদে রাজপথে নেমে এসেছিল।"
সোহাগ হত্যার প্রসঙ্গ তুলে এনসিপির এই নেতা বলেন, "একটা গণ-অভ্যুত্থানের পরে পিরোজপুরসহ দেশে বিভিন্ন স্থানে চাঁদাবাজ, মাদক কারবারি থাকবে, এটা আমরা বিশ্বাস করিনি। চাঁদাবাজদের অত্যাচারে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না। আপনারা দেখেছেন, ঢাকায় কীভাবে পাথর মেরে ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে।"
তিনি আরও বলেন, "আমরা এসেছি, আপনাদের কাছে দেশ গড়ার আহ্বান নিয়ে, শহীদদের রক্তের মূল্য শোধ করার আহ্বান নিয়ে এবং জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবি নিয়ে। ইনশাআল্লাহ, আমরা প্রত্যেক জেলায় যাব। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে আমাদের এ কার্যক্রম চলবে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি