ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ এনসিপির
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রতীক হিসেবে শাপলা না দিলে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। শাপলার কোনো বিকল্প নেই বললেও জানান তিনি।
রোববার (১৩ জুলাই) দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই হুঁশিয়ারি দেন তিনি।
জাতীয় প্রতীক শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত না করায় নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দলটির নিবন্ধন ও প্রবাসীদের ভোটাধিকার ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করেছে এনসিপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।
বৈঠক শেষে এনসিপির চেয়ারম্যান ড. ফরহাদ পাটওয়ারী বলেন, ‘শাপলার কোনো বিকল্প নেই। আইনগতভাবে এই প্রতীক দিতে কোনো বাধা নেই। যদি কোনোভাবে বাধা দেওয়া হয়, আমরা রাজনৈতিকভাবে এর মোকাবিলা করবো।’
নির্বাচনের আগে নির্বাচন কমিশনের পুনর্গঠন ও প্রয়োজনীয় আইন পরিবর্তনের দাবি জানিয়ে তিনি আরও বলেন, ‘ইসিতে যারা ভালো কাজ করেছেন, তাদের রাখা যেতে পারে। তবে এই ইসির কাঠামো বদলানো জরুরি।’
এনসিপির আইনজীবী জহিরুল ইসলাম মুসা বলেন, শাপলা জাতীয় প্রতীকের অংশ, তাই এটি নির্বাচনী প্রতীক হতে পারে না এমন যুক্তি গ্রহণযোগ্য নয়। নৌকাকে প্রতীকের তালিকা থেকে বাদ দেওয়া হয়নি কেন, তা নিয়ে আমরা কমিশনের সঙ্গে কথা বলেছি। যদি কোনো দলের নিবন্ধন স্থগিত হয়, তাহলে তার প্রতীকও স্থগিত হওয়া উচিত।
তিনি আরও জানান, বিধিমালা সংশোধনের জন্য সংসদের প্রয়োজন নেই। তাই শাপলাকে প্রতীকের তালিকায় অন্তর্ভুক্ত করতে ও এনসিপিকে তা বরাদ্দ দিতে আবারও আবেদন করা হয়েছে। এ বিষয়ে ইসি বিবেচনা করবে বলে আশ্বস্ত করেছে।
উল্লেখ্য, ১৭ এপ্রিল মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন নাগরিক ঐক্য কেটলী প্রতীকের পরিবর্তে শাপলা চেয়ে আবেদন করে। তবে তালিকায় শাপলা না থাকায় সেই আবেদন নাকচ করে ইসি। পরে, ২২ জুন এনসিপি তাদের নিবন্ধনের সময় শাপলা, কলম ও মোবাইল ফোন এই তিনটি প্রতীক প্রস্তাব করে।
পরবর্তীতে ইসি প্রতীকের তফসিল সংশোধন করে শাপলা বাদ দিয়ে ১১৫টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেয় এবং ১০ জুলাই এটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আড়ংয়ে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত