ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
সিইসির সঙ্গে বৈঠকে এনসিপি
ভোটের প্রতীকের তালিকায় ‘শাপলা’ প্রতীক না রাখার সিদ্ধান্তের মধ্যেই প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করতে এসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন ভবনে গিয়ে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসে। প্রতিনিধি দলে ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্যরা।
গত সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের অংশ হিসেবে নির্বাচন কমিশন (ইসি) প্রতীকের তফসিল থেকে ‘শাপলা’ বাদ দিয়ে ১১৫টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেয় এবং তা আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠায়। এই সিদ্ধান্তের সমালোচনা করে এনসিপি।
২২ জুন নিবন্ধন আবেদন জমা দেওয়ার সময় এনসিপি ‘শাপলা’ প্রতীক দাবি করে। এর আগে ১৭ এপ্রিল মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন নাগরিক ঐক্যও একই প্রতীক চেয়ে আবেদন করে। দুটি দলই ‘শাপলা’ প্রতীক নিয়ে একাধিকবার ইসির সঙ্গে বৈঠক করেছে।
তবে প্রতীকটি নিয়ে একাধিক পক্ষের দাবির পরও ইসি ‘শাপলা’ প্রতীকটি তফসিলে অন্তর্ভুক্ত করেনি। সংরক্ষিত ১১৫টি প্রতীক নতুন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বরাদ্দ দেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী