ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ডুয়ার বৃত্তির সাক্ষাৎকারে আসা শিক্ষার্থীদের গল্প
কারো বাবা শেষ সম্বল বিক্রি করেছেন, কারো বাবাই নেই
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) বৃত্তির আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ চলছে। গত দুই দিনে ১৫০ জনের বেশি শিক্ষার্থীদের এতে অংশগ্রহণ করেছেন।
সাক্ষাৎকার দিতে আসা শিক্ষার্থীদের গল্প শুনেছে ডুয়া নিউজ। তারা জানিয়েছেন তাদের কারো বাবা নেই, কারো বা বাবার শেষ সম্বল বিক্রি করে পড়াশোনা চালাচ্ছেন। আর কারো কারো চিত্র আরও করুন। ঢাকায় থেকে পড়াশোনা চালিয়ে যাওয়া তাদের জন্য যেন পাহাড়সম কঠিন। তারা বলছেন, ডুয়ার বৃত্তিই এখন একমাত্র ভরসা।
বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আলমাস উদ্দিন বলেন, আমার বাবা ছোটকালে মারা গেছেন। এতিম খানায় বড় হয়েছি। মানুষের সহযোগিতায় এতটুকু আসা। এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গত এক বছর খুবই হিমশিম খাচ্ছি। এই বৃত্তিটা পেলে আমি পড়াশোনা চালিয়ে যেতে পারব।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুস সাহাদাত সুমন বলেন, আমার বাড়িতে উপার্জনক্ষম একমাত্র আমার বাবাই। ছোট একটা কাজ করেন। আমরা তিন ভাই বোন। এই মূহুর্তে আমার পড়াশোনা চালানো পরিবারের পক্ষে খুবই কঠিন। তাই অনেক আশা নিয়ে এখানে আবেদন করেছি।
নুর নাহার আক্তার নামে আরেক শিক্ষার্থী জানান, জমি বিক্রি করে আমার বাবা আমাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছেন। সেই টাকাও শেষ প্রায়। বাবা কৃষি কাজ করেন। হলে উঠারও সুযোগ পাইনি। আমার জন্য ঢাকায় থেকে পড়াশোনা চালিয়ে যাওয়া অনেক কঠিন হয়ে গেছে। বৃত্তিটা পেলে আমার অনেক উপকার হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?