ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
বৈশ্বিক সংকটেও চমক দেখাল বাংলাদেশ
বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা ও সংকটের মধ্যেও ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাতে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে উল্লেখযোগ্য হারে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত তথ্যানুযায়ী, এ সময়খণ্ডে খাতটি ৮.৮৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে যেখানে মোট রপ্তানি আয় দাঁড়ায় ৩৯.৩৫ বিলিয়ন মার্কিন ডলার।
বাংলাদেশের পোশাক রপ্তানির সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সেখানে রপ্তানির পরিমাণ ১৯.৭১ বিলিয়ন ডলার যা মোট রপ্তানির ৫০.১০ শতাংশ। দেশভিত্তিক রপ্তানির চিত্রে দেখা যায়, যুক্তরাষ্ট্রে ৭.৫৪ বিলিয়ন ডলার (১৯.১৮%) — প্রবৃদ্ধি ১৩.৭৯%; যুক্তরাজ্যে ৪.৩৫ বিলিয়ন ডলার (১১.০৫%) — প্রবৃদ্ধি ৩.৬৮%; কানাডায় ১.৩০ বিলিয়ন ডলার (৩.৩১%) — প্রবৃদ্ধি ১২.০৭% হয়েছে।
ইইউর শীর্ষ বাজারগুলোর মধ্যে জার্মানির ৪.৯৫ বিলিয়ন ডলার, স্পেনের ৩.৪০ বিলিয়ন ডলার, ফ্রান্সের ২.১৬ বিলিয়ন ডলার, নেদারল্যান্ডসের ২.০৯ বিলিয়ন ডলার (প্রবৃদ্ধি ২১.২১%), পোল্যান্ডের ১.৭০ বিলিয়ন ডলার (প্রবৃদ্ধি ৯.৭৭%), ইতালির ১.৫৪ বিলিয়ন ডলার, ডেনমার্কের ১.০৪ বিলিয়ন ডলার বাংলাদেশি পোশাকের চাহিদা বেড়েছে।
এছাড়া প্রচলিত বাজারের বাইরে তৈরি পোশাক রপ্তানিতে ৫.৬১% প্রবৃদ্ধি এসেছে যা ৬.৪৪ বিলিয়ন ডলার এবং মোট রপ্তানির ১৬.৩৬%। এই বাজারে জাপান, অস্ট্রেলিয়া ও ভারত উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। এতে দেখা যায়, তুরস্কে ২৫.৬২% প্রবৃদ্ধি, ভারতে ১৭.৩৯% প্রবৃদ্ধি, জাপানে ৯.১৩% প্রবৃদ্ধি হয়েছে।
তবে রাশিয়া, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়ায় রপ্তানিতে কিছুটা হ্রাস দেখা গেছে।
বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, “টিকে থাকতে হলে শুধু দামে প্রতিযোগিতা নয়, দরকার নতুন বাজার ও পণ্যের উদ্ভাবনে মনোযোগ।”
তিনি আরও বলেন, “নতুন বাজারে প্রবেশ কৌশল নয় বরং এটি সময়ের দাবি। বৈচিত্র্য ছাড়া দীর্ঘমেয়াদে টিকে থাকা কঠিন।”
ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার (আইটিসি) জানায়, ২০২৪ সালে বৈশ্বিক পোশাক বাজারের আকার ছিল প্রায় ৫০০ বিলিয়ন ডলার যার মধ্যে নন-ট্র্যাডিশনাল মার্কেটই ১৫০ বিলিয়ন। সেখানে বাংলাদেশের অংশ মাত্র ৬ শতাংশ—যা বাড়ানোর সুযোগ অনেক।
বিশ্লেষকদের মতে, এই প্রবণতা বাংলাদেশকে ভবিষ্যতে নতুন বাজারে আরও দৃঢ় অবস্থানে পৌঁছে দিতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)