ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ভারতের ২৫০ সেনা নিহত
কাশ্মীরের পেহেলগাম ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযানে ভারত গোপনে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভি। প্রতিবেদনে বলা হয়, লাইন অব কন্ট্রোল (এলওসি) অঞ্চলে সংঘর্ষে ২৫০ জনের বেশি ভারতীয় সেনা নিহত হয়েছেন। তবে ভারত সরকার এ ব্যাপারে সরকারিভাবে কোনো তথ্য প্রকাশ না করে ক্ষয়ক্ষতির মাত্রা গোপন রাখার কৌশল নিয়েছে এমন অভিযোগও তোলা হয়েছে।
কারা নিহত হয়েছেন?
সামরিক ও কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে সামা টিভি জানায়, ১০০ জনেরও বেশি নিহত সেনাকে গোপনে মরণোত্তর সম্মাননা দেওয়ার পরিকল্পনা করেছে ভারত সরকার। সম্মাননা প্রাপ্তদের তালিকায় রয়েছেন:
৩ জন রাফাল পাইলটসহ ৪ জন পাইলট
ভারতীয় বিমানবাহিনীর (IAF) ৭ সদস্য
১০ ইনফ্যান্ট্রি ব্রিগেডের ‘জি-টপ’ পোস্টের ৫ সেনা
৯৩ ইনফ্যান্ট্রি ব্রিগেড হেডকোয়ার্টারের ৯ সদস্য
আদমপুর বিমানঘাঁটির এস-৪০০ ইউনিটের ৫ অপারেটর
তথ্য গোপন রাখতে চাপ?
প্রতিবেদনে আরও দাবি করা হয়, নিহত সেনাদের পরিবারগুলোকে চাপে রাখা হচ্ছে যেন তারা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ছবি বা তথ্য শেয়ার না করেন। সরকার চাইছে পুরো বিষয়টি নিয়ন্ত্রণে রেখে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে রাখতে।
সেনাবাহিনী ও সরকারের দ্বিধা?
সূত্রমতে, শুরুতে রাফাল যুদ্ধবিমান ক্ষয়ক্ষতি ও কৌশলগত ঘাঁটি ধ্বংস নিয়ে চুপ থাকলেও পরে একাধিক জেনারেল ও কূটনীতিক বিষয়টি স্বীকার করতে বাধ্য হন। কিন্তু সরকার এখনো আনুষ্ঠানিকভাবে তা মেনে নিচ্ছে না।
তথ্যযুদ্ধ ও পরাজয়ের গুজব?
সামা টিভির প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, পাঠানকোট ও উদমপুর ঘাঁটির ক্ষয়ক্ষতির খবর আন্তর্জাতিক ও ভারতীয় কিছু স্বাধীন মিডিয়া নিশ্চিত করলেও ভারত সরকার তা অস্বীকার করে চলেছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধে পরাজয়ের ইঙ্গিত ও তথ্য গোপনের চাপে বিপাকে পড়েছে মোদি প্রশাসন।
এছাড়া এই প্রতিবেদনের সঙ্গে পাকিস্তানের সামরিক অভিযানের সফলতা ও ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের কথাও তুলে ধরা হয়েছে যা দুই দেশের মধ্যে চলমান উত্তেজনাকে আরও গভীর করছে।
আন্তর্জাতিক প্রতিক্রিয়া
এই ঘটনাগুলো আন্তর্জাতিক মিডিয়ায়ও আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ভারতের তথ্য গোপন নীতি ও প্রচারণা কৌশল নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা যা ভবিষ্যতের আঞ্চলিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক বলে মত তাদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে