ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
৫ মুসলিম দেশ গোপনে ইসরায়েলের পাশে
ইরান-ইসরায়েল চলমান দ্বন্দ্বের পটভূমিতে অন্তত পাঁচটি মুসলিম দেশ গোপনে ইসরায়েলকে সহায়তা করেছে বলে দাবি করেছে ইসরায়েলের একটি সংবাদমাধ্যম ‘ইসরাইল হাইওয়ে’। প্রতিবেদনে বলা হয়, প্রকাশ্যে ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানালেও এসব দেশ পর্দার আড়ালে নানা উপায়ে তেল আবিবের স্বার্থ রক্ষায় জড়িত ছিল।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সৌদি আরব সবচেয়ে সক্রিয়ভাবে ইসরায়েলকে সহায়তা করেছে। দেশটি জর্ডান ও ইরাকের আকাশসীমায় হেলিকপ্টার মোতায়েন করে যার প্রধান লক্ষ্য ছিল ইরান থেকে ছোড়া বিস্ফোরকবোঝাই ড্রোন প্রতিহত করা। যদিও এই পদক্ষেপকে "আঞ্চলিক আকাশসীমার নিরাপত্তা ব্যবস্থা" বলে ব্যাখ্যা দেওয়া হয় প্রকৃতপক্ষে এটি ইসরায়েলের বিমান প্রতিরক্ষায় সহায়ক ছিল বলে দাবি প্রতিবেদনের।
গোপনে ইসরায়েলকে সহায়তা করা বাকি মুসলিম দেশগুলো হলো-
আফগানিস্তান
জর্ডান
আজারবাইজান
ইরাক
সৌদি আরব
ইরান সরাসরি জর্ডান ও ইরাককে অভিযুক্ত করেছে। তাদের দাবি, যুদ্ধ চলাকালীন ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন এই দুই দেশের সহায়তায় মাঝপথেই ভূপাতিত হয়।
যুদ্ধ শেষ হওয়ার পর ইরান দেশব্যাপী গুপ্তচর চিহ্নিতকরণ অভিযান শুরু করেছে। জাতিসংঘের বিশেষ প্রতিনিধি রিচার্ড বেনেট এক বিবৃতিতে জানিয়েছেন, “ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে আফগান অভিবাসীদের গণহারে গ্রেপ্তার করা হচ্ছে।”
বর্তমানে ইরানে প্রায় ৩০ লাখ আফগান নাগরিক বসবাস করছে যাদের অনেকেরই বৈধ কাগজপত্র নেই বলে জানা গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন