ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলি হামলা
হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন ইয়েমেনের তিনটি বন্দর এবং একটি বিদ্যুৎকেন্দ্রে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে এই হামলার কথা নিশ্চিত করে জানান, এটি ‘অপারেশন ব্ল্যাক ফ্ল্যাগ’-এর অংশ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হুতিদের তাদের কর্মকাণ্ডের জন্য ‘ভারী মূল্য’ দিতে হবে।
বিবিসির বরাতে জানা গেছে, হুদায়দাহ, রাস ইসা ও সাইফ বন্দরে এবং ইব ও তাইজ শহরে বিদ্যুৎ সরবরাহকারী রাস কানাতিব বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়। হামলার আগে ইসরায়েলি সেনাবাহিনী স্থানীয় বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়ে জরুরি সতর্কতা জারি করেছিল।
কাটজ বলেন, “ইয়েমেনের পরিণতি হবে তেহরানের মতো। কেউ যদি ইসরায়েলের বিরুদ্ধে হাত তোলে, সেই হাত কেটে ফেলা হবে।” তিনি আরও দাবি করেন, হামলায় ২০২৩ সালে হুতিদের হাতে ছিনতাই হওয়া বাণিজ্যিক জাহাজ ‘গ্যালাক্সি লিডার’-কেও লক্ষ্যবস্তু করা হয়। ইসরায়েলের দাবি, জাহাজটি নজরদারি অভিযানে ব্যবহৃত হচ্ছিল।
ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, ইয়েমেন থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যেগুলো প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করার চেষ্টা করা হয়েছে। সফলভাবে আটকানো গেছে কি না, তা পর্যালোচনাধীন রয়েছে।
অন্যদিকে, হুতি নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, ইসরায়েলের হামলা প্রতিহত করতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়েছে এবং পাল্টা ক্ষেপণাস্ত্রও ছোড়া হয়েছে। তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
হুদায়দাহ বন্দর এর আগেও ইসরায়েলি হামলার লক্ষ্য হয়েছিল। গত মে ও জুন মাসে ইসরায়েলি নৌবাহিনী এই বন্দরসহ শহরের বিভিন্ন এলাকায় আঘাত হানে। লক্ষাধিক মানুষের জন্য খাদ্য ও মানবিক সহায়তার অন্যতম প্রবেশদ্বার এই বন্দরটি গত এক বছরে একাধিকবার হামলার শিকার হয়েছে।
গাজায় ইসরায়েলি অভিযানের জবাবে হুতি বিদ্রোহীরা নিয়মিতভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে আঘাত হানছে। ইসরায়েলি বিমান বাহিনী বলছে, ইয়েমেনের বন্দরগুলো ব্যবহার করে ইরানি অস্ত্র সন্ত্রাসী পরিকল্পনায় ব্যবহৃত হচ্ছিল, এবং এসব হামলা তারই জবাব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ২য় ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন শুরু
- ফের ভূমিকম্পে কাঁপল দেশ
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- এক মাসেও অফিস মেলেনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের
- ঢাবির ক্ষণিকা বাস দু/র্ঘটনায় আ/হত ৮ শিক্ষার্থী
- ৮,০০০ টাকা করে বৃত্তি দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- শিরীন সুলতানা ও নিলোফার মনিকে ঢাবি অ্যালামনাই’র অভিনন্দন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৯ এপ্রিল)