ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
ব্রিকস সম্মেলনে
গাজা গণহত্যা নিয়ে ব্রাজিল প্রেসিডেন্টের তীব্র প্রতিবাদ
ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যা নিয়ে বিশ্ব চুপ থাকতে পারে না বলে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তিনি বলেন, ইসরায়েল গাজায় নির্বিচারে সাধারণ মানুষ হত্যা করছে এবং ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে—এ বিষয়ে বিশ্বকে অবশ্যই প্রতিক্রিয়া জানাতে হবে।
রোববার (৬ জুলাই) রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে এই মন্তব্য করেন তিনি।
প্রেসিডেন্ট লুলা এমন সময় এই বক্তব্য দিলেন, যখন কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা আবার শুরু হয়েছে। হামাস জানিয়েছে, তারা একটি প্রস্তাবের ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে।
উল্লেখ্য, ব্রাজিল শুরু থেকেই গাজায় ইসরায়েলি হামলার বিরোধিতা করে আসছে এবং যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিয়েছে। প্রেসিডেন্ট লুলা এর আগেও গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দিয়েছিলেন।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত ৫৭ হাজার ৪০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। একইসঙ্গে গণহত্যার মামলাও চলছে আন্তর্জাতিক বিচার আদালতে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- ফের ব্যালন ডি’অরের তালিকায় মেসি
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নতুন আঞ্চলিক কেন্দ্র