ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
যুদ্ধের প্রভাবে চড়া তেলের বাজার, তবুও লাভ গুনছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক: ইরান-ইসরায়েল যুদ্ধের জেরে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হওয়ায় যখন সাধারণ মানুষ ও আমদানিকারক দেশগুলো উদ্বিগ্ন, তখন একে ইতিবাচক হিসেবে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, তেলের দাম বাড়লে বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের আয় বহুগুণ বেড়ে যায়।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ১০০ ডলার ছাড়িয়ে গেছে। মূলত ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা এবং পরবর্তীতে ইরানের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালী’ বন্ধ করে দেওয়ার হুমকির ফলে বাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে।
এমন পরিস্থিতিতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ হলো যুক্তরাষ্ট্র। তাই যখন তেলের দাম বাড়ে, আমরা তখন অনেক বেশি অর্থ আয় করি। ব্যবসায়িক দিক থেকে এটি আমাদের জন্য ভালো।”
তবে তেলের ব্যবসা বা বাড়তি আয়ের চেয়ে ভূ-রাজনৈতিক লক্ষ্যকে বেশি গুরুত্ব দিচ্ছেন ট্রাম্প। তিনি তাঁর পোস্টে আরও যোগ করেন, “বেশি দামে তেল বিক্রি করে আয় করার চেয়ে আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো— ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে আটকানো। মধ্যপ্রাচ্য এবং পুরো বিশ্বকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে আমি কখনোই ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেব না।”
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য একদিকে তেলের বিশ্ববাজারের ওপর মার্কিন আধিপত্যকে স্মরণ করিয়ে দিচ্ছে, অন্যদিকে ইরানের বিরুদ্ধে তাঁর কঠোর সামরিক ও রাজনৈতিক অবস্থানেরও বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। তেলের দাম বাড়ার ফলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি লাভবান হলেও উন্নয়নশীল দেশগুলোর ওপর এর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন কোষাধ্যক্ষ ড. বোরহান উদ্দিন
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- মোবাইলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ, বিস্তারিত জানুন
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে নতুন আপডেট
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ভূমিকম্পে কাঁপল দেশ
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল