ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
চলতি মাসেই বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের মূল বেতন
নিজস্ব প্রতিবেদক: নতুন জাতীয় বেতন কাঠামো অনুযায়ী চলতি অক্টোবর মাসের বেতনেই বাড়তি অর্থ পেতে পারেন সরকারি চাকরিজীবীরা। এ জন্য বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে। তবে নতুন বেতন কাঠামো কার্যকর হলেও আপাতত আগের নিয়মেই ভাতা পাবেন তাঁরা। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত গত ৩০ জুন কার্যকর থাকা হারেই ভাতা দেওয়া হবে।
সোমবার (১৯ অক্টোবর) অর্থ বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের ভাতা প্রদানের নিয়ম নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরিজীবীদের ২০২৬ সালের বেতন ও ভাতাদি আদেশে নির্ধারিত মূল বেতন কার্যকর না হওয়া পর্যন্ত প্রচলিত মূল বেতনের শতকরা হারে ভাতা দেওয়া হবে। গত ১৯ সেপ্টেম্বর সরকার নতুন বেতন ও ভাতাদি আদেশের প্রজ্ঞাপন জারি করে। তবে নতুন কাঠামো অনুযায়ী ভাতা পরবর্তী সময়ে কার্যকর করার সিদ্ধান্ত আগেই জানানো হয়েছিল।
নতুন জাতীয় বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। গত ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হলেও বর্ধিত বেতন ও ভাতা একসঙ্গে বাস্তবায়ন করবে না সরকার। দুই অর্থবছরে ধাপে ধাপে এটি কার্যকর করা হবে।
পরিকল্পনা অনুযায়ী, গত ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রথম ধাপে, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত দ্বিতীয় ধাপে এবং একই বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত তৃতীয় ধাপে নতুন কাঠামোর মূল বেতন কার্যকর হবে। অন্যদিকে, নতুন কাঠামো অনুযায়ী ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।
এদিকে নতুন বেতন কাঠামো অনুসারে সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণের প্রক্রিয়া চলছে। এ জন্য গত ৫ অক্টোবর থেকে সরকারের আইবাস++ ব্যবস্থার ‘পে ফিক্সেশন’ অপশনে প্রয়োজনীয় তথ্য পূরণ করছেন কর্মচারীরা। মঙ্গলবার (২০ অক্টোবর) এ কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, চলতি মাসের বেতন দেওয়ার সময় সরকারি কর্মচারীদের মূল বেতন বাড়তে পারে। তবে নতুন কাঠামোর আওতায় ভাতা এখনই বাড়ছে না; পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আগের হারেই ভাতা বহাল থাকবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট