ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
যুক্তরাজ্যে গাজা গণহত্যা'র বিরোধিতা করায় ধর্মযাজক গ্রেফতার
যুক্তরাজ্যে ৮৩ বছর বয়সী অবসরপ্রাপ্ত ধর্মযাজক স্যু পারফিটকে গ্রেফতার করা হয়েছে গাজায় গণহত্যার বিরুদ্ধে অবস্থান নেওয়ার দায়ে। তিনি ইংল্যান্ডের চার্চের সাবেক ধর্মযাজক এবং ব্রিস্টলের বাসিন্দা।
শনিবার (৫ জুলাই) মধ্যরাতে ‘আমি গণহত্যার বিরোধী, আমি প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে’ লেখা একটি প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়ানো অবস্থায় তাকে গ্রেফতার করে পুলিশ।
এই ঘটনা ঘটে প্যালেস্টাইনপন্থি গোষ্ঠী ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যেই। নতুন আইনে এই সংগঠনের প্রতি সমর্থন জানানো বা সম্পৃক্ততা অপরাধ হিসেবে গণ্য হচ্ছে, যার শাস্তি সর্বোচ্চ ১৪ বছর কারাদণ্ড।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্যালেস্টাইন অ্যাকশন আদালতে আপিল করলেও তা খারিজ হয়ে যায় এবং শনিবার রাত থেকেই নিষেধাজ্ঞাটি কার্যকর হয়।
স্যু পারফিট ছাড়াও অন্তত ২৭ জনকে একই কারণে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ছড়িয়ে পড়ে। কেউ লিখেছেন, “এটি মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত”, আবার কেউ মন্তব্য করেন, “এই সাহসী মানুষদেরই ইতিহাস মনে রাখবে।” পারফিটের বন্ধু জেরি হিকস বলেন, “তিনি তো শুধু গণহত্যার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন—এটা কি অপরাধ?”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মাধ্যমিকের সব শিক্ষকদের জরুরি নির্দেশনা মাউশির
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য