ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ইসরায়েলের হামলার কড়া জবাব দিল ইয়েমেন
ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলি হামলার জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দেশটির হুতি বিদ্রোহীরা।
সোমবার (৭ জুলাই) সকালে ইয়েমেন থেকে ছোড়া দুইটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের জেরুজালেমের এটজিওন ব্লক ও হেবরন এলাকার দিকে ধেয়ে এলে সেখানে সাইরেন বাজতে শুরু করে। বিষয়টি জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ভোরে ছোড়া ক্ষেপণাস্ত্র দুটি ভূপাতিত করার চেষ্টা করা হয়েছে। সেগুলোর ভাগ্যে কী ঘটেছে, তা এখনো তদন্তাধীন। জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে ইসরায়েল হুতি-নিয়ন্ত্রিত ইয়েমেনের হুদাইদা প্রদেশে তিনটি বন্দর—হোসেইন, রাস ইসা ও সালিফ—এবং একটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালায়। হুতিদের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের নিজস্ব ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে এসব আক্রমণের জবাব দেওয়া হয়েছে।
হুতি-নিয়ন্ত্রিত গণমাধ্যম আল-মাসিরা জানিয়েছে, ইসরায়েল হামলার আগে সংশ্লিষ্ট বন্দরগুলো থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিতে সতর্কতা জারি করেছিল। প্রায় এক মাস বিরতির পর হুতিদের লক্ষ্য করে নতুন করে হামলা চালালো ইসরায়েল। তাদের দাবি, হুতিদের ধারাবাহিক আক্রমণের প্রতিক্রিয়ায় তারা এই পদক্ষেপ নিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী