×

ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানালেন ট্রাম্প

২০২৬ মার্চ ০৬ ২২:৫০:০৩

ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ করতে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (৬ মার্চ) তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এই কড়া হুঁশিয়ারি দেন।

ট্রাম্প তাঁর পোস্টে স্পষ্ট করে জানিয়েছেন, পূর্ণ আত্মসমর্পণ ছাড়া তেহরানের সঙ্গে অন্য কোনো ধরনের চুক্তি বা সমঝোতায় যাবে না ওয়াশিংটন। তিনি লেখেন, “ইরানের সঙ্গে নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া আর কোনো চুক্তি হবে না। আমি ইরানকে আবারও মহান করতে চাই। আমার শর্ত মানলে এবং নতুন নেতৃত্ব বাছাই করলে আমি ইরানকে পুনর্গঠনে সহায়তা করব।”

তবে এই পুনর্গঠন ও সহায়তার ক্ষেত্রে কঠোর শর্ত জুড়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি উল্লেখ করেছেন, ইরানকে অবশ্যই “অসাধারণ এবং গ্রহণযোগ্য” নতুন নেতা খুঁজে নিতে হবে। এছাড়া সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ইরানের নতুন নেতা বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তাঁকে (ট্রাম্প) যুক্ত করতে হবে বলে দাবি করেছেন তিনি।

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ এবং নেতা বাছাইয়ে হস্তক্ষেপের দাবি মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও চরম পর্যায়ে নিয়ে যেতে পারে। ইরানের পক্ষ থেকে এই বার্তার বিপরীতে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল তেলের দাম

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠায় বিশ্ববাজারে... বিস্তারিত