ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
হামলার পরও রাশিয়ার সহায়তা চায়নি ইরান
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে থাকলেও রাশিয়ার কাছে এখনো কোনো সামরিক সহায়তা চায়নি ইরান—এমনটাই জানিয়েছে মস্কো। চলমান হামলা ও পাল্টা হামলার প্রেক্ষাপটে বিষয়টি স্পষ্ট করেছে রুশ প্রেসিডেন্টের দপ্তর।
ক্রেমলিন-এর মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এ বিষয়ে তেহরানের পক্ষ থেকে কোনো ধরনের আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক অনুরোধ আসেনি। তিনি জোর দিয়ে জানান, পরিস্থিতি উত্তপ্ত হলেও রাশিয়ার কাছে সামরিক সহায়তা চেয়ে যোগাযোগ করা হয়নি।
তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর হামলা শুরু হওয়ার পরও তেহরান মস্কোর দ্বারস্থ হয়নি। রাশিয়ার নীতিগত অবস্থান আগের মতোই রয়েছে এবং এ নিয়ে কোনো পরিবর্তন হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
রাশিয়া ইতোমধ্যে সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। মস্কো অবিলম্বে যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিয়েছে বলে জানানো হয়। যদিও রাশিয়া ও ইরানের মধ্যে ঘনিষ্ঠ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে এবং সম্প্রতি দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চলমান সংঘাতের প্রভাবে পুরো অঞ্চলে উদ্বেগ ও অস্থিরতা বাড়ছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছে, যাতে বড় ধরনের আঞ্চলিক সংকটে রূপ না নেয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি