ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ইরান হামলায় যুক্তরাজ্য অংশ নেবে না: ব্রিটিশ প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার ঘোষণা দিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় যুক্তরাজ্য অংশ নেবে না। একইসঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন, ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করে মার্কিন বিমান হামলা চালানোর অনুমতিও তিনি দেননি।
বৃহস্পতিবার (৫ মার্চ) এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী জানান, তার এই সিদ্ধান্ত জাতীয় স্বার্থে নেওয়া হয়েছে। তিনি বলেন, “আমার লক্ষ্য শান্ত ও বিচক্ষণ নেতৃত্ব প্রদানের মাধ্যমে জাতীয় স্বার্থ রক্ষা করা। চাপ যতই প্রবল হোক, আমাদের মূল্যবোধ ও নীতির প্রতি অটল থাকতে হবে।”
স্টারমারের এই মন্তব্যকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মধ্যে যুক্তরাজ্যের স্থিতিশীল অবস্থানের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, ইরান ইস্যুতে যুক্তরাজ্য দীর্ঘদিন ধরে আলোচনার পথ অনুসরণ করছে যাতে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে।
তিনি বলেন, “এই কারণেই আমরা প্রথম দফার হামলায় অংশগ্রহণ করব না। এটি গভীরভাবে ভাবা সিদ্ধান্ত এবং জাতীয় স্বার্থে নেওয়া হয়েছে। আমি এই সিদ্ধান্তে অটল।”
যদিও সরাসরি হামলায় অংশ নিচ্ছেন না, স্টারমার ঘোষণা দিয়েছেন কাতারে ব্রিটিশ স্কোয়াড্রনে যোগদানের জন্য চারটি টাইফুন যুদ্ধবিমান পাঠানো হবে। পাশাপাশি সাইপ্রাসে ড্রোন-বিধ্বংসী ক্ষমতাসম্পন্ন ওয়াইল্ডক্যাট হেলিকপ্টার পৌঁছাবে আগামীকাল।
প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে আটকা পড়া ব্রিটিশ নাগরিকদের দেশে ফিরিয়ে আনার জন্য সরকার তৎপর। এ পর্যন্ত এই অঞ্চলের ১ লাখ ৪০ হাজারেরও বেশি ব্রিটিশ নাগরিক দেশে ফেরার জন্য নিবন্ধন করেছেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)