ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
মার্কিন পদাতিক বাহিনীর জন্য অপেক্ষা করছে ইরান: আরাঘচি
আন্তর্জাতিক ডেস্ক: তেহরানের ওপর দিয়ে বয়ে যাওয়া বিধ্বংসী যুদ্ধ ষষ্ঠ দিনে গড়াল। এর মাঝেই মার্কিন স্থলবাহিনীর সম্ভাব্য অভিযান নিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইরান। ওয়াশিংটনকে কড়া বার্তা দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি জানিয়েছেন, আমেরিকান পদাতিক বাহিনীর মুখোমুখি হতে মোটেও ভীত নয় তাঁর দেশ; বরং তাঁরা মার্কিন সেনাদের জন্য অধীর অপেক্ষায় আছেন।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘এনবিসি’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আরাঘচি বলেন, মার্কিন স্থল আক্রমণ কোনো দুশ্চিন্তার কারণ নয়। তিনি জোরালোভাবে দাবি করেন, তেহরান এই বাহিনীকে মোকাবিলা করতে সম্পূর্ণ প্রস্তুত এবং ইরানে ঢোকা হবে যুক্তরাষ্ট্রের জন্য এক ভয়ংকর ‘বিপর্যয়’।
যুদ্ধবিরতির প্রসঙ্গটি সরাসরি নাকচ করে দিয়ে তিনি জানান, তেহরানের পক্ষ থেকে ওয়াশিংটনকে এমন কোনো প্রস্তাব দেওয়ার পরিকল্পনা নেই। উদাহরণ টেনে তিনি বলেন, ২০২৫ সালের জুন মাসে ১২ দিন ধরে যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চলেছিল, তখনও ইরান কোনো নতি স্বীকার করেনি। তাঁর মতে, সেবার সংঘাত সৃষ্টিকারী পক্ষ হিসেবে ইসরায়েলই শেষ পর্যন্ত যুদ্ধবিরতির ডাক দিয়েছিল।
বর্তমান এই সংঘাতের সূত্রপাত হয় পরমাণু সমঝোতা ভেস্তে যাওয়ার পর। ৬ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত টানা তিন সপ্তাহ ধরে চলা পরমাণু সংলাপ কোনো ঐকমত্য ছাড়াই শেষ হয়। এর ঠিক পরের দিন, অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে শুরু হয় মার্কিন সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েলের ‘অপারেশন রোয়ারিং লায়ন’।
যুদ্ধের বর্তমান ভয়াবহ চিত্র তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, গত ছয় দিনের টানা হামলায় ইরানে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ১ হাজার মানুষ। আহত ৫ সহস্রাধিক নাগরিক নিয়ে দেশজুড়ে এক মানবিক বিপর্যয়কর পরিস্থিতি বিরাজ করছে। ইরান সাফ জানিয়ে দিয়েছে, জেনেভা সংলাপের সময় থেকেই তারা যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছিল এবং কোনো অবস্থাতেই তারা পিছু হটবে না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত