ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হা'মলা চালাল যুক্তরাষ্ট্র ও ইসরাইল
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইল এ পর্যন্ত ইরানজুড়ে অন্তত ৩৩টি বেসামরিক স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে বলে গুরুতর অভিযোগ করেছে তেহরান।
বৃহস্পতিবার (৫ মার্চ) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান।
খবর আল জাজিরার তথ্যমতে, হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে হাসপাতাল, স্কুল, আবাসিক এলাকা এবং জনাকীর্ণ বাজার। উল্লেখযোগ্য স্থানগুলোর মধ্যে রয়েছে তেহরানের নিলুফার চত্বরের আবাসিক এলাকা, তেহরান ও আহভাজের হাসপাতাল, তেহরান গ্র্যান্ড বাজার এবং ঐতিহাসিক ‘গুলিস্তান প্যালেস কমপ্লেক্স’। এমনকি হরমুজগান প্রদেশের একটি প্রাথমিক বিদ্যালয় এবং ফার্স প্রদেশের খেলাধুলার হলঘরেও হামলা চালানো হয়েছে। এসব হামলায় ব্যাপক বেসামরিক প্রাণহানি ঘটেছে এবং ইরানে নিহতের সংখ্যা ইতিমধ্যে এক হাজার ছাড়িয়ে গেছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাত এখন মধ্যপ্রাচ্যের ১২টি দেশে ছড়িয়ে পড়েছে। বুধবার যুদ্ধের পঞ্চম দিনে লেবাননের আরও গভীরে ঢুকে পড়েছে ইসরাইলি সেনাবাহিনী। শুধু স্থলভাগেই নয়, যুদ্ধ এখন সমুদ্রপথেও ছড়িয়েছে। শ্রীলঙ্কার উপকূলে একটি ইরানি যুদ্ধজাহাজে মার্কিন সাবমেরিন থেকে হামলা চালানো হলে অন্তত ৮৭ জন নিহত হন।
জবাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে পাল্টা আঘাত শুরু করেছে ইরান। কাতারের ‘আল-উদেইদ’ বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দুবাইয়ে মার্কিন কনস্যুলেটে ড্রোন হামলা চালিয়েছে তেহরান। ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ইতিমধ্যে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ নেওয়ার দাবি করেছে।
বর্তমানে ইরানে যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ নামে এক বিশাল সামরিক অভিযান পরিচালনা করছে। এই অভিযানে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা এবং দুটি বিমানবাহী রণতরি অংশ নিয়েছে। তবে ইরানের কঠোর পাল্টা আক্রমণ এবং আঞ্চলিক অস্থিতিশীলতার কারণে মার্কিন প্রশাসনকে এখন তাদের যুদ্ধের কৌশল নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর