ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ইসরাইলের প্রধান বিমানবন্দরে আঘাত হেনেছে ইরানের মিসা-ইল
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা এবার এক চরম ও বিধ্বংসী মোড় নিয়েছে। ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যুহ ভেদ করে দেশটির প্রবেশদ্বার হিসেবে পরিচিত বৃহত্তম ও ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে সরাসরি আঘাত হেনেছে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র।
শুক্রবার (৬ মার্চ) ইসরাইলি সংবাদমাধ্যমের বরাতে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। তবে নিজ দেশের প্রধান বিমানবন্দরে এই ভয়াবহ আঘাতের বিষয়ে ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
শুক্রবার সকাল থেকেই তেল আবিবসহ ইসরাইলের গুরুত্বপূর্ণ শহরগুলো বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো মাঝআকাশে রুখে দিতে ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থা সর্বাত্মক চেষ্টা চালালেও শেষ রক্ষা হয়নি। আল জাজিরা জানিয়েছে, এই ইরানি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়ে ইসরাইলের মধ্যাঞ্চলে অন্তত একজন আহত হয়েছেন এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
এদিকে ইরান-ইসরাইল সংঘাত আজ শুক্রবার সপ্তম দিনে পদার্পণ করল। গত এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে তীব্র বিমান হামলা চালিয়ে গেলেও তেহরান দমে না গিয়ে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে। ইরানের সামরিক বাহিনী এক হুঙ্কার দিয়ে জানিয়েছে, ‘শত্রুর বিরুদ্ধে তাদের হামলা এখন নতুন ধাপে প্রবেশ করেছে এবং প্রয়োজন হলে স্থল ও সমুদ্র উভয় ক্ষেত্রেই প্রতিপক্ষের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে।’
যুদ্ধের ভয়াবহতা যে কতটা বীভৎস হয়ে উঠছে, তার প্রমাণ মিলেছে লাশের মিছিলে। শুক্রবার ইরানি রেড ক্রিসেন্ট এক শোকাবহ পরিসংখ্যানে জানিয়েছে, গত কয়েক দিনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৩২ জনে। উভয় পক্ষের পাল্টাপাল্টি এই হামলায় মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)