ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ইরান যুদ্ধের মধ্যেই ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উত্তর কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যেই ‘কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র’ পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।
বুধবার (৪ মার্চ) দেশটির পশ্চিমাঞ্চলে ন্যাম্পো শিপইয়ার্ডে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন স্বয়ং উপস্থিত থেকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেন। খবর আল জাজিরার।
উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, ৫ হাজার টনের নতুন ‘চোয়ে হিয়ন-ক্লাস’ ডেস্ট্রয়ার সিরিজের প্রথম যুদ্ধজাহাজ ‘চোয়ে হিয়ন’ থেকে এই সমুদ্র-থেকে-ভূমিতে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। কিম জং উন এই সফল পরীক্ষাকে উত্তর কোরিয়ার ‘নৌ প্রতিরক্ষার নতুন প্রতীক’ হিসেবে অভিহিত করেছেন। তিনি ঘোষণা দেন যে, উত্তর কোরিয়ার নৌবাহিনী পারমাণবিক অস্ত্র গ্রহণের ক্ষেত্রে সন্তোষজনক অগ্রগতি করছে এবং এর ফলে দেশটির নৌবাহিনীর জলরেখার উপরে ও নিচে থেকে আক্রমণের সক্ষমতা দ্রুত বৃদ্ধি পাবে।
এদিকে দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ‘ইয়োনহাপ’ জানিয়েছে, উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্রকে ‘কৌশলগত’ অস্ত্র হিসেবে উল্লেখ করে মূলত এর পারমাণবিক সক্ষমতার দিকেই ইঙ্গিত দিয়েছে।
ক্ষেপণাস্ত্র পরীক্ষার পাশাপাশি ইরান পরিস্থিতির ওপরও কড়া নজর রাখছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানে মার্কিন ও ইসরাইলি হামলা মূলত একটি ‘অবৈধ আগ্রাসন’ এবং জাতীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন। বিবৃতিতে আরও বলা হয়, এই হামলা যুক্তরাষ্ট্রের ‘আধিপত্যবাদী এবং গ্যাংস্টার-সদৃশ’ আচরণের একটি অনিবার্য ফলাফল।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যুক্তরাষ্ট্রের শুরু করা ‘অপারেশন এপিক ফিউরি’ নিয়ে যখন বিশ্বজুড়ে তোলপাড় চলছে, ঠিক তখনই উত্তর কোরিয়ার এই নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং মার্কিন বিরোধী অবস্থান বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণের আভাস দিচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট