ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
সামরিক আইন ইস্যুতে ইউনের বিরুদ্ধে ফের পরোয়ানা
দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের বিরুদ্ধে আবারও গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন তদন্তকারী বিশেষ আইনজীবীরা।
রোববার (৬ জুলাই) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশেষ পরামর্শ দলের মুখপাত্র।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইউন সুক-ইওলের বিরুদ্ধে গত বছরের ডিসেম্বর মাসে স্বল্পস্থায়ী সামরিক আইন জারির চেষ্টার অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতেই নতুন করে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হয়েছে।
সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টে আইনজীবী চো ইউন-সুকের নেতৃত্বে একটি স্বাধীন তদন্ত দল এই পরোয়ানার আবেদন করে। তারা ইউনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, সরকারি নথি জালিয়াতি, রাষ্ট্রপতির নিরাপত্তা আইন লঙ্ঘন এবং বিশেষ সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ এনেছে।
তবে এবারও অভিযোগপত্রে রাষ্ট্রদ্রোহের ধারা অন্তর্ভুক্ত করা হয়নি। এটাই রাষ্ট্রপক্ষের দ্বিতীয়বার গ্রেপ্তারি পরোয়ানা চাওয়ার উদ্যোগ। এর আগে গত মাসের শেষ দিকে আদালত প্রথম আবেদনটি খারিজ করে দেয়।
বিশেষ আইনজীবী দল এই পরোয়ানা চাওয়ার পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ জানায়নি। তবে জানায়, ইউনের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের চেষ্টাসহ নানা অভিযোগে তারা নিবিড় তদন্ত চালিয়ে যাচ্ছে।
শনিবার সাবেক প্রেসিডেন্ট ইউনকে আবারো জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় এবং কয়েক ঘণ্টা ধরে তাকে সশরীরে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে তিনি সকল অভিযোগ অস্বীকার করেন।
এর আগে জানুয়ারিতে ইউনকে ক্ষমতার অপব্যবহার ও বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়। তিনি ছিলেন দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথম ক্ষমতাসীন প্রেসিডেন্ট, যিনি সরাসরি কারাগারে যান। তবে মার্চে আদালত তার গ্রেপ্তার আদেশ বাতিল করে এবং কারাবন্দি না রেখেই বিচার কার্যক্রম চালানোর অনুমতি দেয়, যার পর তিনি মুক্তি পান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক