ঢাকা, শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
সীমান্তে বাহাদুরীর দিন শেষ হয়েছে: নাহিদ
সীমান্তে অনেক বাহাদুরী হয়েছে দাদাদের, আজ সেই বাহাদুরীর দিন শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, যদি আর কোনো সীমান্তে কোনো ধরনের পাঁয়তারা করা হয়, সীমান্তে আগ্রাসন চালানো হয় এবং সীমান্তে আমাদের ভাইদের হত্যার চেষ্টা চালানো হয়, তাহলে আমরা সীমান্তে লংমার্চ ঘোষণা করব। আমাদের সীমান্ত আমরাই রক্ষা করব।
জুলাই পদযাত্রার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রোববার (৬ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আমের রাজধানী। কিন্ত দুঃখের বিষয় এতো ঐতিহ্যবাহী জেলা হওয়া শর্তেও এই আমকে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে, বিশ্বের বুকে তুলে ধরতে এবং আম রপ্তানি করতে কোনো সরকারই উদ্যোগ গ্রহণ করেনি।
তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ রেশম শিল্পের জন্য বিখ্যাত, কিন্তু এই রেশম শিল্প দিনে দিনে হারিয়ে যাচ্ছে। আমাদের এই জাতীয় শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। এসব শিল্পকে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। এছাড়া আপনারা দীর্ঘদিন যাবত ট্রেনের জন্য আন্দোলন করছেন, আপনারা সরাসরি চাঁপাইনবাবগঞ্জ থেকে একটা ট্রেন চান। আপনাদের এই দাবির সাথে পূর্ণাঙ্গ সমর্থন জানাচ্ছি।
সংস্কার ও জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুথানের পরে আমরা একটি নতুন বাংলাদেশ চেয়েছি, রাষ্ট্রের মৌলিক সংস্কার চেয়েছি ও জুলাই আন্দোলনের ঘোষণাপত্র চেয়েছি। আমরা আজ এখানে এসেছি জুলাই অভ্যুত্থানের গণবার্তা নিয়ে। যে বার্তা একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র কায়েম ও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: কবে, কখন, কোথায়-জানুন সময়সূচি
- উৎপাদন বন্ধ থাকায় ‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- প্রকাশিত হলো ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ফলাফল, দেখুন এখানে
- বাংলাদেশ বনাম চীন ফুটবল ম্যাচ: জেনে নিন ফলাফল
- জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার
- ডুসাসের নেতৃত্বে জিসান-সাবরিন
- বিক্রিতে ধস, অথচ শেয়ার দরে উল্লম্ফন: জি কিউ বলপেনের রহস্য কী?
- ইরানে স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা; নিহতের সংখ্যা বেড়ে ১০৮
- শিক্ষকরা ফেব্রুয়ারির বেতন বেতন পাবেন কবে, জানাল মাউশি
- মারা যাওয়ার আগে কী বার্তা দিলেন জাহের আলভীর স্ত্রী?
- আকাশপথে চরম আতঙ্ক; মধ্যপ্রাচ্যের সব রুটে ফ্লাইট স্থগিত করল ঢাকা
- একই কক্ষপথে যাত্রা, এক বছর পর তিন মেরুতে তিন কোম্পানি
- আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াল ডিএসই, সূচকের বড় লাফ