ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
রোববার থেকে সারাদেশে জ্বালানি তেলের রেশনিং শুরু
নিজস্ব প্রতিবেদক: বিশ্বজুড়ে চলমান অস্থিরতার প্রভাবে দেশের জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে বড় এক প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী রোববার থেকে সারাদেশে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রির ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মূলত দীর্ঘমেয়াদী সম্ভাব্য সংকট এড়াতেই আগাম সর্তকতামূলক এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।
শুক্রবার (৬ মার্চ) রাজধানীর পরীবাগের একটি পেট্রোল পাম্প পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এই গুরুত্বপূর্ণ তথ্য জানান। তিনি স্পষ্ট করেন যে, রেশনিং ব্যবস্থার সুনির্দিষ্ট নিয়মাবলী ও লিখিত নির্দেশনা দ্রুতই প্রতিটি পেট্রোল পাম্পে পৌঁছে দেওয়া হবে। মূলত আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং স্থানীয় পর্যায়ে তেলের সুষম বণ্টন নিশ্চিত করতেই এই পরিকল্পনা করা হয়েছে।
বর্তমান বৈশ্বিক যুদ্ধাবস্থায় জনমনে তৈরি হওয়া উদ্বেগ নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘যে সংশয়টি জনগণের তৈরি হয়েছে, আমরা সেটাকে অস্বাভাবিকভাবে দেখছি না। কারণ একটি যুদ্ধাবস্থা বিরাজ করছে। ফলে একটা দুশ্চিন্তা বিরাজ করছে। কিন্তু আমি আশ্বস্ত করতে চাই, জ্বালানি তেল নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমাদের কাছে যথেষ্ট মজুদ রয়েছে।’
ক্রেতাদের মাঝে আতঙ্কিত হয়ে বাড়তি তেল কেনার প্রবণতা কমিয়ে আনার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী আরও যোগ করেন, ‘গত কয়েকদিনে আমরা কয়েক গুণ বেশি তেল সাপ্লাই দিয়েছি। ক্রেতারা স্বীকার করেছেন, তারা বেশি করে তেল নিচ্ছেন। এই আতঙ্ক দূর করতে হবে। সবাইকে বলতে চাই, জনগণের দুর্ভোগ কমানোর জন্য সরকার যথেষ্ট সচেষ্ট আছে।’ তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।
বিশ্ববাজারে জ্বালানির আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি নিয়ে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে দাম নিয়ন্ত্রণে রাখার। তবে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় দেশবাসীর সহযোগিতা চেয়ে তিনি জানান, ‘আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিকভাবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। ফলে এটি একটা চাপ তৈরি করছে। স্বাভাবিকভাবেই আমাদের সমন্বয়ে যেতে হবে। আমরা চেষ্টা করবো দাম না বাড়াতে। তবে একান্তই না পারলে তখন জনগণের সঙ্গে আমরা তা শেয়ার করবো।’
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর