ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আশুরার রাতে দেখা দিলেন আয়াতুল্লাহ খামেনি
শনিবার তেহরানের ইমাম খোমেনি হোসাইনিয়ায় অনুষ্ঠিত পবিত্র আশুরার রাতের শোকানুষ্ঠানে অংশ নেন ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। অনুষ্ঠানে দেশটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছাড়াও উপস্থিত ছিলেন ইরানের পার্লামেন্ট স্পিকার, বিচার বিভাগের প্রধান এবং ফার্স্ট ভাইস প্রেসিডেন্টসহ শীর্ষস্থানীয় নেতারা।
অনুষ্ঠানে আশুরার শিক্ষা এবং সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনের প্রসঙ্গ তুলে বক্তব্য দেন হোজাতুল ইসলাম মাসউদ আলি। তিনি বলেন, কারবালার মহান শহীদ ইমাম হোসাইন (আ.)-এর আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে ইরানি জাতি কখনও অন্যায়ের কাছে মাথানত করবে না। আশুরার অনুপ্রেরণায় ইরান ‘অপমান কখনো নয়’ এই মূলনীতিকে ধারণ করে মিথ্যা ও জুলুমের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছে।
তিনি আরও বলেন, আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে ইরান বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মিথ্যার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এর পেছনে রয়েছে জায়নবাদীদের নেতৃত্বাধীন অপপ্রচার।
অনুষ্ঠানে আয়াতুল্লাহ খামেনি নিজে কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও খ্যাতিমান শোকসংগীত শিল্পী মাহমুদ কারিমিকে কাছে ডেকে নিয়ে তার কানে কিছু বলেন। পরে কারিমি জানান, সর্বোচ্চ নেতা তাকে একটি বিশেষ পঙ্ক্তি পাঠ করতে বলেছেন: “তুমি থাকবে আমার আত্মা ও হৃদয়ে, হে স্বদেশ…”
ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া বার্তায় শোকানুষ্ঠানে সর্বোচ্চ নেতার উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন এবং কারবালার বীর আবুল ফজল আলামদারের শাফায়াতে আয়াতুল্লাহ খামেনির সুস্থতা ও নিরাপত্তার জন্য দোয়া করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল