ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
প্রথমবারের মতো সৌদির তেলক্ষেত্র লক্ষ্য করে ইরানের হামলা
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র আকার নিয়েছে। প্রথমবারের মতো সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ তেলক্ষেত্র লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর চেষ্টা করেছে ইরান। তবে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই হামলায় ব্যবহৃত ড্রোনগুলো ধ্বংস করে দেয়।
সৌদি প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, হামলার লক্ষ্য ছিল শায়েবাহ অঞ্চলের একটি তেল খনি। দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠায় ড্রোনগুলো আকাশেই ধ্বংস করা সম্ভব হয় এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শায়েবাহ তেলক্ষেত্র লক্ষ্য করে ছোড়া ছয়টি ড্রোন প্রতিহত করা হয়েছে। এগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করা হয়।
একই সঙ্গে সৌদি আরবে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা Prince Sultan Air Base লক্ষ্য করেও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তবে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটিও ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এই হামলার পেছনে চলমান আঞ্চলিক উত্তেজনার প্রভাব রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ২১ দিন আলোচনা চলে তেহরান ও ওয়াশিংটন-এর মধ্যে। তবে কোনো সমঝোতা ছাড়াই সেই আলোচনা শেষ হয়।
এর পরদিন ২৮ ফেব্রুয়ারি ইরানের ভেতরে সামরিক অভিযান শুরু করে মার্কিন সামরিক বাহিনী, যার নাম দেওয়া হয় “অপারেশন এপিক ফিউরি”। একই সময়ে ইরানে পৃথক অভিযান “অপারেশন রোয়ারিং লায়ন” শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।
ওই হামলার প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এতে অঞ্চলে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ