ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
যাদের জন্য হরমুজ প্রণালী খোলা রেখেছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্র দেশগুলোর জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। দেশটির অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিত্র ইউরোপীয় দেশগুলোর পাশাপাশি তাদের সমর্থক রাষ্ট্রগুলোর জাহাজ এই রুট ব্যবহার করতে পারবে না। তবে যেসব দেশ এই জোটের অংশ নয় বা তাদের মিত্র নয়, সেসব দেশের জাহাজের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত থাকবে।
আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হায়দারি ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরব সাগর এবং পারস্য উপসাগরকে সংযুক্ত করা হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। প্রতিদিন বিশ্বজুড়ে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজের প্রায় ২০ শতাংশ এই পথ ব্যবহার করে চলাচল করে।
বিশ্ব জ্বালানি বাজারে এই রুটের গুরুত্ব এতটাই বেশি যে হরমুজ প্রণালীকে অনেক সময় ‘জ্বালানির বৈশ্বিক প্রবেশদ্বার’ বলা হয়। মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো তাদের অধিকাংশ তেল এই পথ ব্যবহার করেই আন্তর্জাতিক বাজারে রপ্তানি করে। ফলে এই পথ বন্ধ হয়ে গেলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকেই হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বিভিন্ন জাহাজকে সতর্কবার্তা দেওয়া শুরু করে আইআরজিসি। একইসঙ্গে কয়েকটি জাহাজে হামলার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম অপারেশনস জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত অন্তত ১০টি তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এতে আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা